IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> দ. আফ্রিকার দল নিয়ে রোমাঞ্চিত তামিম

দ. আফ্রিকার দল নিয়ে রোমাঞ্চিত তামিম

ধূমকেতু নিউজ ডেস্ক : পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশকে ওয়ানডে সিরিজে আতিথেয়তা দেওয়ার অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আইপিএল ও ওয়ানডে সিরিজ একদম কাছাকাছি হওয়ায় ধারণা করা হচ্ছিল, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদারা আইপিএলকেই বেছে নিবেন। কিন্তু আইপিএলে ডাক পাওয়া ৮ ক্রিকেটারকেই বাংলাদেশ সিরিজে পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বাংলাদেশি ওপেনারের মতে, শক্তিশালী দলের বিপক্ষে খেললে নিজেদের ভুল, দুর্বলতা বের করা যায়। আবার তাদের বিপক্ষে ভালো করলে পাওয়া যায় আত্মবিশ্বাস।

বুধবার (৯ মার্চ) মিরপুরে ঐচ্ছিক অনুশীলন শেষে তামিম বলেছেন, ‘আমি মনে করি এটা (দক্ষিণ আফ্রিকা পূর্ণ শক্তির) আমাদের জন্য ভালো হয়েছে। আমরা যখন বিশ্বকাপে খেলব, তখন প্রত্যেক দল নিজেদের সেরা দলটাকে নিয়ে আসবে। আমার কাছে মনে হয়, সেরা দলটার সঙ্গে যে আমরা খেলছি এটা আমাদের ইতিবাচক দিক। একদিকে আমরা আমাদের দুর্বলতা বের করতে পারব। যেটা নিয়ে আমরা কাজ করতে পারি। একইসঙ্গে আমরা যদি ওদের বিপক্ষে সফল হই তাহলে প্রচুর আত্মবিশ্বাস অর্জন করতে পারব। আমি খুব খুশি যে তারা পূর্ণ শক্তির দল নিয়ে খেলছে।‘

আইপিএলে দল পাওয়া রাবাদা, লুঙ্গি এনগিডি, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ডোয়াইন প্রিটোরিয়াস ও মার্কো জানসেন খেলবেন বাংলাদেশের বিপক্ষে। পূর্ণ শক্তির দল পাওয়ায় স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে প্রোটিয়ারা। তামিমও মানেন, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা প্রবল শক্তিশালী দল। তবে এবার তাদের বিপক্ষে জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করছেন না। আইসিসি ওয়ানডে সুপার লিগে পয়েন্ট তালিকায় নিজেদের ভালো অবস্থান শক্ত করার জন্য পয়েন্ট পেতে মুখিয়ে বাংলাদেশ। তার হাত ধরে বাংলাদেশ সুপার লিগে ভালো করছে। ১৫ ম্যাচে ১০ জয়ে ১০০ পয়েন্ট নিয়ে রয়েছে সবার ওপরে।

অথচ যখন মাশরাফির জায়গায় তামিমকে অধিনায়ক করা হয়েছিল তখন তীব্র সমালোচনাও হয়েছিল। কিন্তু তার হাত ধরেই সরাসরি বিশ্বকাপ খেলার অপেক্ষায় বাংলাদেশ।

নিজের অধিনায়কত্বকে কীভাবে মূল্যায়ন করেন, এই প্রশ্নে খোলা মনে তামিম বলেছেন, ‘আমি কেমন অধিনায়ক, দলের প্রতি কতটা অবদান রাখতে পারছি সেটা আমি কখনোই নিজে মূল্যায়ন করতে পছন্দ করি না। অন্যরা আমাকে মূল্যায়ন করবেন। এখন পর্যন্ত যেভাবে যাচ্ছে তাতে আমি খুশি। দুটি ম্যাচের কথা ভাবলে আমার কষ্ট লাগে, একটি শ্রীলঙ্কার বিপক্ষে অন্যটি আফগানিস্তানের বিপক্ষে। আমরা আধিপত্য বিস্তার করলেও সিরিজটা কিন্তু সেই দাপট দেখিয়ে শেষ করতে পারিনি। ওদিক থেকে কিছুটা হতাশার। তবে জীবন এভাবেই চলবে। আপনি চ্যালেঞ্জ করবেন, আপনাকেও সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।’

সঙ্গে নিত্যদিন প্রতিটি পরিস্থিতি থেকে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সেই কথাও তামিম জানিয়ে রাখলেন, ‘আমি ১২-১৪টা ম্যাচ (হবে ১৮) অধিনায়কত্ব করেছি। আমার কাছে মনে হয় প্রত্যেকটা ম্যাচ আমার জন্য শেখার জায়গা। প্রত্যেকটা ম্যাচে আমাকে ভিন্ন ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। সেগুলো থেকে আমি শিখেছি। আমার জন্য প্রত্যেকটি ম্যাচ শেখার মঞ্চ। প্রত্যেকটা ম্যাচে নতুন পরিস্থিতি থাকে শেখার জন্য।’

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহঅধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), জুবায়ের হামজা, মার্কো জানসেন, জান্নেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পার্নেল, অ্যান্ডাইল ফেলুকোয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন, কাইল ভেরিয়েন্নে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31