ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে রাজশাহী কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পদ্মা ফাইটারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বড়াল লায়ন্স। খেলা শেষে পুরস্কার প্রদান করা হয়।
আরইউজে’র সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন, প্রধান অতিথি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
আরইউজে’র সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আরএমপির বোয়ালিয়াজোনের ডিসি সাজিদ হোসেন, অতিরিক্ত উপ কমিশনার তৌহিদুল আরিফ ও রাজশাহী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের (রেডা) সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী।
এসময় উপস্থিত ছিলেন, চ্যাম্পিয়ন দলের ওনার ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রানার আপ দলের ওনার রেজাউল করিম রাজু, আরইউজের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, কার্যনির্বাহী সদস্য আনিসুজ্জামান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এসময় রানার আপ দলের খেলোয়াড়দের হাতেও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও প্রতিটি টিমের ওনারদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
খেলায় বড়াল লায়ন্স টিমের ‘ম্যান অব দ্যা ম্যাচ’ হওয়া খেলোয়াড় পলাশ এবং শিফাতের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


