IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> রোনালদোর হ্যাটট্রিকে ইউনাইটেডের জয়

রোনালদোর হ্যাটট্রিকে ইউনাইটেডের জয়

ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি বছরের শুরু থেকেই ঠিক নিজের চেনা ছন্দে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। মনে হচ্ছিল বয়সের ছাপ পড়তে শুরু করছে মাঠের পারফরম্যান্সে। কিন্তু তিনি যে অদম্য, অনন্য- তার প্রমাণ দিলেন আরও একবার। করলেন অসাধারণ এক হ্যাটট্রিক।

শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোনালদো একাই করেছেন ইউনাইটেডের গোল তিনটি। যার সুবাদে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন তিনি।

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে রোনালদোর জোড়া গোলে দুইবার পিছিয়ে পড়ে দুইবারই সমতায় ফিরেছিল টটেনহ্যাম। তবে ম্যাচের ৮১ মিনিটে গিয়ে নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেন পর্তুগিজ সুপারস্টার।

ম্যাচের ১২ মিনিটের মাথায় প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া বুলেট শটে জালের ঠিকানা খুঁজে নেন রোনালদো। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে ৩৮ মিনিটে করেন দ্বিতীয় গোল। জেডন সানচোর পাস থেকে দলকে ফের এগিয়ে দেন তিনি।

রোনালদোর এ দুই গোলের মাঝে ৩৫ মিনিটের সময় নিজেদের ডি-বক্সে হ্যান্ডবল করে বসেন ইউনাইটেডের ডিফেন্ডার অ্যালেক্স তেলেস। ফলে পেনাল্টি পেয়ে যায় টটেনহ্যাম। সহজ সুযোগ পেয়ে স্কোরলাইন ১-১ করেন অধিনায়ক হ্যারি কেইন।

পরে আবারও নিজেদের ভুলে স্কোরলাইন ২-২ হতে দেখে রেড ডেভিলরা। এবার ম্যাচের ৭২তম মিনিটে হ্যারি মাগুইরের আত্মঘাতী গোলে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে টটেনহ্যাম। সার্জিও রেগুইলনের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান ইউনাইটেড ডিফেন্ডার।

তবে দলকে বেশিক্ষণ সমতায় থাকতে দেননি রোনালদো। ম্যাচের ৮১ মিনিটে কর্নার থেকে আসা বলে হেড করে দলের জয় নিশ্চিত করেন তিনি। পাশাপাশি প্রিমিয়ার লিগে টেডি শেরিংহামের পর দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েন।

এই হ্যাটট্রিকের পর ক্লাব ও আন্তর্জাতিক মিলে রোনালদোর গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৭-এ। যার ফলে আনঅফিসিয়াল হিসেবে ৮০৫ গোল নিয়ে শীর্ষে থাকা জোসেফ বিকানকেও ছাড়িয়ে গেলেন তিনি। এখন তার সামনে নেই আর কেউ।

রোনালদোর এই উজ্জ্বল পারফরম্যান্সের দিন ইউনাইটেড পেয়েছে প্রিমিয়ার লিগে নিজেদের ঘরের মাঠে ৪০০তম জয়। আর কোনো দল এখনও পর্যন্ত ঘরের মাঠে ৪০০ ম্যাচ জিততে পারেনি। এর মধ্যে ২৩টি ম্যাচ তারা জিতেছে টটেনহ্যামের বিপক্ষে।

এ জয়ের পর ২৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে ইউনাইটেড। দুই ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে টটেনহ্যাম। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31