ধূমকেতু প্রতিবেদক : সবাই মিলে খেলা করি মাদকমুক্ত সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সভাকক্ষে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবীর সভাপতিত্বে সভায় অংশ নেন, নির্বাহী সদস্য আলী আফতাব তপন, হকির সদসৗ সচিব তৌফিকুর রহমান রতন, আ্যারচ্যারি সদস্য সচিব সাইফুদ্দিন বাচ্চু।
আরও অংশ নেন, সদস্য হাবিব আহমেদ খান রনি, হ্যান্ডবল সমিতির সদস্য সচিব বাচ্চু, কোষাধ্যক্ষ জিয়া হাসান আজাদ জিয়া, যুগ্ম সম্পাদক (ক্রীড়া) আজমীর আহমেদ আমান।
বক্তারা বলেন, এই দিবসটির মাধ্যমে দেশ ও জাতীকে বিশ্বের দরবারে পরিচিত করা যায়। এছাড়া যুব সমাজকে মাদক থেকে সরিয়ে আনা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা রাফিখা খাণম ছবি, বক্সিং সদস্য সচিব আব্দুল হাই মামুনসহ অন্য সদস্যবৃন্দ।


