IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> পঞ্চবাণে বিদ্ধ মুম্বই

পঞ্চবাণে বিদ্ধ মুম্বই

ধূমকেতু নিউজ ডেস্ক : এ বারের আইপিএলে পাঁচটি ম্যাচ খেলে ফেললেও এখনও পর্যন্ত জয়ের মুখ দেখল না মুম্বই ইন্ডিয়ান্স।

যে আইপিএল বার বার জেতার জন্য ভারত অধিনায়ক হিসেবে দাবিদার বলা হত রোহিত শর্মাকে, ভারত অধিনায়ক হওয়ার পর সেই আইপিএলে এখনও জয়ের মুখ দেখেননি তিনি। পঞ্জাব কিংসের বিরুদ্ধে বুধবার ১২ রানে হেরে হতাশ রোহিত।

প্রথমে ব্যাট করে ১৯৮ রান তোলে পঞ্জাব। রান তাড়া করে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল মুম্বই। কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় রান আউট হয়ে যান তিলক বর্মা এবং কায়রন পোলার্ড। দুই ক্ষেত্রেই দোষ এড়িয়ে যেতে পারবেন না সূর্যকুমার যাদব।

ম্যাচ শেষে রোহিত বলেন, ‘‘এই ম্যাচ থেকে কিছু পাওয়ার নেই। মনে হয়েছিল আমরা ভাল খেলছি, শেষের দিকে জয়ের খুব কাছে চলে এসেছিলাম। রান আউটগুলোর প্রয়োজন ছিল না। কিন্তু এরকম হতেই পারে। রান রেট ঠিক রেখে এগিয়ে যাচ্ছিলাম আমরা, কিন্তু শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রাখতে পারলাম না।’’

পঞ্জাবের বোলিং আক্রমণের প্রশংসা করেছেন রোহিত। তবে মুম্বই দল যে এখনও নিজেদের গুছিয়ে নিতে পারেনি তা মেনে নিলেন অধিনায়ক। কী ভাবে সাফল্য আসবে দিশা খুঁজে পাচ্ছেন না রোহিত।

ব্যাটিং অর্ডারে পরিবর্তন সম্পর্কে তিনি বলেন, ‘‘ম্যাচ জিততে পারছি না আমরা, সেই জন্য নতুন কিছু চেষ্টা করে দেখতেই হবে। খুঁজে বার করতে হবে কী ভাবে সাফল্য পাওয়া যায়। সেই জন্য আমরা বিভিন্ন ধরনের ভাবনা চেষ্টা করে দেখছি। কিন্তু এখনও কোনও কিছুই কাজ করেনি।’’

দলের কাউকেই যদিও দোষ দিচ্ছেন না রোহিত। তিনি বলেন, ‘‘আমরা লড়াই করেছি। খুব ভাল ব্যাটিং করেছি। কিন্তু পঞ্জাব শেষ পর্যন্ত চাপটা ধরে রাখতে পেরেছিল, তাই ওরা জিতেছে। বেশ কিছুটা সময় ধরে আমরা ভাল ক্রিকেট খেলতে পারছি না। সেই কারণেই হারতে হচ্ছে। ১৯০ রান তাড়া করে জেতা সম্ভব ছিল। আমরাও ভাল ব্যাট করছিলাম। আমাদের ফিরে গিয়ে দেখতে হবে দল হিসেবে কী করনীয় রয়েছে আমাদের।’’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31