ধূমকেতু প্রতিবেদক : মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের খেলায় শনিবার (১৬ এপ্রিল) মেহেরচন্ডি উচ্চ বিদ্যালয় ৭ উইকেটে হারায় মসজিদ মিশন একাডেমীকে।
টস জয় মসজিদ মিশন ব্যাট করতে নেমে ২৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৩২ রান। দলের পক্ষে সর্বোচ্চ রাবিব ২১ রান করেন।
বিপক্ষে আরিফুল ২৫ রানে ৪টি, সাগর ২৩ ও মিনহাজুল ২২ রানে ২টি করে উইকেট নেন। জবাবে মেহেরচন্ডি ব্যাট করতে নেমে ১২.২ ওভারে ৩ উইকেটে হারিয়ে তোলে ১৩৩ রান।
দলের পক্ষে সর্বোচ্চ মিনহাজুল ৬০ ও সাগর অপরাজিত ৪৬ রান করেন। বিপক্ষে মোজতুবা ৩৬ রানে ২টি উইকেট নেন।


