ধূমকেতু প্রতিবেদক : টিভিএস প্রিমিয়ার ফুটবল লীগ (বিপিএল) এর ২ম পর্বের খেলা রোববার (২৪ এপ্রিল) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে লড়াকু বসুন্ধরা কিংস ২-০ গোলে হারায় হোম ভেন্যুর দল স্বাধীনতা ক্রীড়া সংঘকে হারায়।
বিজয়ী দলের সুযোগ সন্ধানী ব্রাজিলের ফুটবলার মিগুয়েল খেলার প্রথমার্ধের ২৮ ও ৩৭ মিনিটের মাথায় দুটি গোল করে ও খেলা শেষ হয়।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলেও কোন দলই আর গোল করতে পারেনি ফলে খেলা ২-০ গোলে শেষ হয়।
উল্লেখ্য যে, ১ম পর্বের খেলায় এই বসুন্ধরা কিংসকে হারিয়েছিল স্বাধীনতা ক্রীড়া সংঘ।
আজকের খেলায় বাংলাদেশ পুলিশ ও আর জামাল ভুইয়ার দল সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড অংশ নেবে।


