IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> ক্রোয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্স

ক্রোয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্স

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিল ক্রোয়েশিয়া। সোমবার রাতে লিগ ‘এ’-এর গ্রুপ ওয়ানের ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ফ্রান্স। দিদিয়ের দেশমের দল ২ ম্যাচ শেষে ১ হার ও ১ ড্রয়ে পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে।

সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে চারে আছে ক্রোয়েশিয়া। নিজেদের প্রথম ম্যাচে ডেনমার্কের কাছে ২-১ গোলে হেরেছিল ফ্রান্স। আর ক্রোয়েশিয়া হেরেছিল অস্ট্রিয়ার কাছে।

স্কোয়াডের গভীরতা দেখাতে ডেনমার্কের বিপক্ষে যে একাদশ খেলেছিল, তার চেয়ে একবারে আলাদা একাদশ নামায় ফ্রান্স। হুগো লরিস, আতোঁয়া গ্রিজম্যান এবং কিলিয়ান এমবাপ্পের মতো খেলোয়াড়দের রাখা হয় বেঞ্চে। এমনকি একাদশে রাখা হয়নি করিম বেনজেমাকেও। মাঠের খেলায়ও এর প্রভাব পড়ে। প্রথমার্ধে প্রায় বলার মতো কোনো আক্রমণ করতে পারেননি বেন ইয়েদের-এনকুককুরা।

প্রথমার্ধে ফ্রান্স বা ক্রোয়েশিয়া কোনো দলই গোল করতে পারেনি। বিশেষ করে ফ্রান্স তুলনামূলকভাবে বলের দখলে অনেকটা এগিয়ে থাকলেও গোলমুখে সেভাবে শটই নিতে পারেনি। বরং ক্রোয়েশিয়ার স্ট্রাইকার বুদিমির কয়েকবার ফরাসি রক্ষণকে পরীক্ষায় ফেলেন। কিন্তু ক্রোয়াটরা ফিনিশিংয়ের অভাবে সফল হয়নি। বিরতির আগে ফ্রান্স কিছুটা চাপ সৃষ্টি করে। কিন্তু ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ বাধা হয়ে দাঁড়ান।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ জমে ওঠে। ফলও আসে দ্রুতই। ৫২তম মিনিটে আদ্রিয়েন র‍্যাবিয়টের গোলে এগিয়ে যায় ফ্রান্স। বাঁদিক থেকে বেন ইয়েদের পাস ধরে ডি বক্সে ঢুকে আচমকা শটে বল জালে জড়িয়ে দেন র‍্যাবিয়ট। ফরাসিরা এই লিড ধরে রাখে ৮০তম মিনিট পর্যন্ত। কিন্তু এর পর তারা পেনাল্টি উপহার দেয় ক্রোয়েশিয়াকে। ফ্রান্সের ডি বক্সে ক্লসের দ্বারা ফাউলের শিকার হন ক্রামারিচ। রেফারি অনেকটা সময় ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান। আর তা থেকে সমতা টানেন ক্রামারিচ নিজেই।

সমতায় ফিরে আগ্রাসী হয়ে ওঠে ক্রোয়েশিয়া। তাদের কয়েকটি আক্রমণ ফ্রান্সের রক্ষণে বাধা পায়। অন্যদিকে প্রতি আক্রমণ থেকে গোল পেতে পারতো ফ্রান্সও। ক্রোয়েশিয়ার এক ডিফেন্ডারের ভুল কাজে লাগাতে চেয়েছিলেন গ্রিজম্যান। কিন্তু গোলরক্ষক লিভাকোভিচকে পরাস্ত করে ফাঁকা জালেও বল জড়াতে ব্যর্থ হন আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড। বাকি সময় ব্যবধান বাড়াতে না পারায় ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31