IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> ‘আমি যদি কোচিংও করি, অধিনায়কত্বও করি তাহলে তো সমস্যা’

‘আমি যদি কোচিংও করি, অধিনায়কত্বও করি তাহলে তো সমস্যা’

ধূমকেতু নিউজ ডেস্ক : ৭ উইকেটের হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করল সাকিব আল হাসানের দল। আজ চতুর্থ দিন মাঠে নেমে মাত্র ৭ ওভার খেলেছেন ক্যারিবীয় দুই অপরাজিত ব্যাটার জন ক্যাম্পবেল এবং জার্মেইন ব্ল্যাকউড। তাতে আর কোনো উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। আর এতেই ২ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকেরা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব অ্যান্টিগা টেস্ট শেষে হারের কারণ বলতে গিয়ে ব্যাটিং ব্যর্থতাকেই ইঙ্গিত করেছেন। তিনি বলেন, ‘টেকনিক্যালি অনেক সমস্যা আছে। টেকনিক্যালি সাউন্ড এমন খেলোয়াড় খুব বেশি আছে আমাদের, তা মনে হয় না। আমাদের দলের যারা আছে সবারই টেকনিক্যাল সমস্যা আছে। তাদের উপায় খুঁজে বের করতে হবে কীভাবে রান করতে হবে, ক্রিজে থাকতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ।

সাকিব যেহেতু অভিজ্ঞ ক্রিকেটার, টেকনিকে কার কোথায় সমস্যা হচ্ছে তা ধরতে পারছেন, তবে নেতৃত্ব সামলানো সাকিবের কোচের ভূমিকা পালনে আপত্তি আছে। একই সঙ্গে অধিনায়ক আর কোচের ভূমিকা পালন করার কোনো ইচ্ছেই নেই তার।

সাকিব বলেন, ‘দেখেন এটা তো আসলে আমার খুব বেশি আলোচনার বিষয় না। কোচেরই আলোচনা করার বিষয়। এখন আমি যদি কোচিংও করি অধিনায়কত্বও করি তাহলে তো সমস্যা। আমার কাজ যতটুকু ততটুকুতে থাকা আমার মনে হয় বেটার। আমার দায়িত্ব যতটুকু ততটুকু পালন করার চেষ্টা করব। বাকি যার যে কাজ তা তাদের জায়গা থেকে করলে সবার জন্য কাজটা সহজ হবে।’

এদিকে, এদিন অবশ্য টাইগারদের জন্য পরাজয়টা অবধারিতই ছিল। কারণ চতুর্থ ইনিংসে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৮৪ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। তৃতীয় দিন শেষ বিকালে ৯ রান তুলতেই ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচকে কিছুটা জমিয়ে তুলেছিলেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ।

কিন্তু জন ক্যাম্পবেল আর জার্মেইন ব্ল্যাকউড মিলে খালেদ আহমেদের সেই অপ্রতিরোধ্য গতি থামিয়ে দিয়েছিলেন। ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে তৃতীয় দিন শেষ করেন। জয়ের জন্য বাকি ৩৫ রান আজ মাঠে নেমে মাত্র ৭ ওভার খেলেই তুলে নেন তারা দু’জন।

তৃতীয় দিনই পরাজয় ঘটে যেতে পারতো টাইগারদের। মিডল অর্ডারে যদি সাকিব আল হাসান আর নুরুল হাসান সোহান ঘুরে না দাঁড়াতেন, তাহলে ইনিংস পরাজয়ের সম্ভাবনাও ছিল। সাকিব-সোহানের জুটিতে ইনিংস পরাজয় এড়িয়ে ক্যারিবীয়দের সামনে লিডও এনে দিয়েছিল ৮৩ রানের। সাকিব ৬৩ এবং সোহান করেছিলেন ৬৪ রান।

৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর পেসার খালেদ আহমেদের তোপের মুখে পড়ে ক্যারিবিয়রা। ১ রানে ক্রেইগ ব্র্যাথওয়েট, ২ রানে রেমন রেইফার এবং কোনো রান না করেই ফিরে যান এনক্রুমাহ বোনার। এরপরই দাঁড়িয়ে যান ক্যাম্পবেল আর ব্ল্যাকউড। জন ক্যাম্পবেল শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৭ বলে ৫৮ রান করে এবং জার্মেইন ব্ল্যাকউড ৫৩ বলে অপরাজিত থাকেন ২৬ রান করে। ক্যারিবীয়দের ৩ উইকেট একাই নেন খালেদ।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তামিমের ৫১ রান সত্ত্বেও বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ১০৩ রানে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ২৬৫ রানে। জবাবে ২৪৫ রান করে বাংলাদেশ। সব মিলিয়ে ৮৪ রানের লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ। এই লক্ষ্য তারা তাড়া করে ২২ ওভারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31