ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘৌড় দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অধ্যক্ষ রফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে ও সিদ্দিক আহমেদ এর নিজ উদ্দোগে এই ঘৌড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বুধবার (১৩ জুলাই) দুইদিন ব্যাপী আয়োজনে অনুষ্ঠিত বৃহস্পতিবার (১৪ জুলাই) উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী মিরের দেউলমূড়া গ্রামের আমন ধানের জমিতে এই ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগিতায় সিরাজগঞ্জ জেলাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা অন্তত ৩০ টি ঘোড়া অংশ নেয়।
দর্শক সারির বেশ কয়েকজন জানান, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখে খুবই ভাল লাগছে। এমন আয়োজন দেখে খুবই ভাল লাগছে আমাদের।
উপজেলার হাটপাঙ্গাসী মিরের দেউলমূড়া গ্রামের বেশ কয়েকজন উঠতি বয়সের ছেলে-মেয়েরা বলেন, নিজ গ্রামে ঘৌড় দৌড় প্রতিযোগিতা নিজ চোখে দেখতে পেরে আমরা খুবই আনন্দিত। এমন আয়োজন আমরা প্রতি বছরই দেখতে চাই।
ইউপি চেয়ারম্যান ও অধ্যাক্ষ রফিকুল ইসলাম নান্নু বলেন, গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মকে জানান দিতে এমন আয়োজন প্রতি বছরই করা দরকার বলে আমি মনে করি। এমন আয়োজককারী যুব সমাজকে সারবিক সহযোগিতা করা হবে।


