IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> শাস্তি পেল আসিফ ও ফরিদ

শাস্তি পেল আসিফ ও ফরিদ

ধূমকেতু নিউজ ডেস্ক : এশিয়া কাপের হাই বোল্টেজ ম্যাচে বুধবার আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে ১ উইকেটে জিতে ফাইনালে জায়গা নেয় পাকিস্তান। ম্যাচের শেষ সময় প্রতি মুহূর্ত ছিলো উত্তেজনায় ভরপুর। তবে আসিফ আলী ও ফরিদ আহমেদের মধ্যে যে উত্তেজনা ছড়ায় সেটি ছিল বেশ দৃষ্টিকটু।

তাই এই দুই খেলোয়াড়কে শাস্তি প্রদান করেছে আইসিসি। আইসিসি’র আইন অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের লেভেল ওয়ান ভঙ্গ হওয়ায় পাকিস্তানের আসিফ ও আফগানিস্তানের ফরিদের ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতের ঘটনায় আসিফ আলী ও ফরিদ আহমেদকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। জরিমানার সঙ্গে দুজনে একটি করে ডিমেরিট পয়েন্টও পাচ্ছেন। তবে ম্যাচ শেষে দুই অভিযুক্ত ক্রিকেটার নিজেদের অপরাধ ও শাস্তি মেনে নেয়ায় প্রয়োজন হয়নি আনুষ্ঠানিক।

শারজায় আফগানদের বাঁচা মরার ম্যাচটা তখন পেন্ডুলামের মতো দুলছিলো। ১৩০ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে তার আগেই স্বীকৃত ব্যাটারদের হারিয়ে দিশেহারা পাকিস্তান। ছিলেন কেবল আসিফ আলী। তবে ম্যাচের ১৯তম ওভারের পঞ্চম বলে আসিফকে আউট করে কি যেন একটা বলেন ফরিদ। যা শুনে আসিফ ঘুরে দাঁড়িয়ে ব্যাট দিয়ে মারার ভঙ্গি করেন। অনেকটা হাতাহাতির পর্যায়ে চলে যায় দুজন। এসময় অন্য খেলোয়াড় ও আম্পায়াররা পরিস্থিতি শান্ত করেন।

শেষ পর্যন্ত উত্তেজনার এই ম্যাচটা পাকিস্তান জিতে নেয় নাসিম শাহ’র দুই ছক্কায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31