IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> ক্যাচ মিস করা হাসানই পেলেন প্রথম উইকেট

ক্যাচ মিস করা হাসানই পেলেন প্রথম উইকেট

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় তুলে নেয়ার পর ভারতের চলতি টি-২০ বিশ্বকাপ অভিযান ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচ হেরে। যদিও তাতে টিম ইন্ডিয়ার সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। বরং ভারত এখনও গ্রুপ থেকে শেষ চারে জায়গা করে নেয়ার প্রবল দাবিদার।

এই অবস্থায় বাংলাদেশের বিরুদ্ধে সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে জয় তুলে নিতে মরিয়া টিম ইন্ডিয়া। সাকিবদের কাছে হারলে বিপদ ঘনিয়ে আসতে পারে ভারতীয় শিবিরে। অন্যদিকে বাংলাদেশের সামনেও সেমিফাইনালে যাওয়ার রাস্তা খোলা রয়েছে। তবে সাকিব নিজেই জানিয়েছেন যে, তারা বিশ্বকাপ জিততে আসেননি। সুতরাং, বাংলাদেশের হারানোর কিছুই নেই এই ম্যাচে।

এমনই উত্তেজনার ম্যাচে টস জিতে বোলিং নেয় বাংলাদেশ। আর আগে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই রাহুলের উইকেট হারিয়ে বসে ভারত। তৃতীয় ওভারে ক্যাচ মিস করা সেই হাসান মাহমুদের বলেই ক্যাচ দিয়ে ফেরেন ভারত অধিনায়ক।

অর্থাৎ জীবন পেয়েও তা কাজে লাগাতে পারলেন না রোহিত শর্মা। ফিরলেন মাত্র ২ রান করেই, ৮ বল খেলে। যাতে দলীয় ১১ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত।

তবে বিরাট কোহলিকে নিয়ে দ্বিতীয় উইকেটে বড় জুটির লক্ষ্যেই ছুটছেন ওপেনার লোকেশ রাহুল। পাওয়ার প্লে-র ৬ ওভারে দলের স্কোরে জমা করেন ৩৭টি রান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভারে ভারতের সংগ্রহ এক উইকেটে ৪০ রান। রাহুল ২২ রানে এবং কোহলি ১৫ রানে ক্রিজে আছেন।

ভারতের একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও অর্শদীপ সিং।

বাংলাদেশের একাদশ
নাজমুল হোসাইন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (ক্যাপ্টেন), আফিফ হোসাইন, ইয়াসির আলি, নুরুল হাসান (উইকেটকিপার), মোসাদ্দেক হোসাইন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31