IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> বিশ্বকাপের ব্রাজিল-আর্জেন্টিনার খেলার দিন ঝড়-বৃষ্টির শঙ্কা

বিশ্বকাপের ব্রাজিল-আর্জেন্টিনার খেলার দিন ঝড়-বৃষ্টির শঙ্কা

ধূমকেতু নিউজ ডেস্ক : কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে হট ফেভারিট ব্রাজিল। একই দিন রাত ১টায় মাঠে নামবে আর্জেন্টিনাও। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। কিন্তু তার আগেই দর্শকদের কিছুটা দুঃসংবাদ শোনালো কাতারের আবহাওয়া অধিদপ্তর।

কিউএমডির সবশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (৭ ডিসেম্বর) থেকে আগামী শনিবার (১০ ডিসেম্বর) পর্যন্ত কাতারে বৃষ্টিময় দিন থাকতে পারে। এই সময়ে দেশটিতে মাঝে মাঝে বিভিন্ন তীব্রতার বৃষ্টিপাত হতে পারে। এমনকি কখনো কখনো তা বজ্রবৃষ্টিতেও রূপ নিতে পারে। অর্থাৎ, শুধু ব্রাজিল ও আর্জেন্টিনার খেলার দিনই নয়, মরক্কো-পর্তুগাল এবং ইংল্যান্ড-ফ্রান্সের মধ্যেকার কোয়ার্টার ফাইনালের ম্যাচের দিনও বৃষ্টি-বাদলের মুখে পড়তে পারে কাতার।

পূর্বাভাসে আরো বলা হয়, কাতারে ৭ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে বাতাস দক্ষিণ-পূর্ব থেকে উত্তর-পূর্ব দিকে ১১ থেকে ২৯ কিলোমিটার বেগে প্রবাহিত হবে এবং কখনো কখনো দমকা বাতাসের বেগ ৪৬ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে।

কাতারের আবহাওয়া অধিদপ্তর জানায়, ১০ ডিসেম্বর বাতাস উত্তর-পশ্চিম দিকে চলে যাওয়ার কারণে তাপমাত্রা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন আবহাওয়া সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হতে পারে।

অবশ্য ঝড়-বৃষ্টি হলেও কাতারের স্টেডিয়ামগুলোতে অত্যাধুনিক ব্যবস্থার কারণে খেলা বন্ধ হওয়ার তেমন কোনো আশঙ্কা নেই। তবে স্টেডিয়ামের বাইরে থাকা দর্শকরা অবশ্যই কিছুটা বিপাকে পড়বেন। 

সূত্র: দ্য পেনিনসুলার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31