ধূমকেতু প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর তেরখাদিয়া মহিলা ক্রীড়া সংস্থার মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভা শেষে আলু চামচ দৌড়, ভাগ্য পরিক্ষা, বাচ্চাদের ২ ধরনের দৌড় ও মহিলাদের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাকসুদা আলম রোজী, সহ সভাপতি কিবরিয়া আক্তার বানু।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্য জাহানারা বেগম, শাহানারা বেগম, আফরোজা খান হেলেন, জিন্নাতুন্নেসা রেবা, শামীমা করিম পপি ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার রাফিকা খানম ছবি প্রমুখ।


