IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> গোল্ডেন গ্লাভস জিতেই ‘অশ্লীল ভঙ্গি’ করে বিতর্কে জড়ান গোলরক্ষক মার্টিনেজ

গোল্ডেন গ্লাভস জিতেই ‘অশ্লীল ভঙ্গি’ করে বিতর্কে জড়ান গোলরক্ষক মার্টিনেজ

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বিরুদ্ধে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনে অভিযোগ করেছে ফ্রান্স।

৩৬ বছর পর আর্জেন্টিনার শিরোপা জয়ে বড় ভূমিকা রয়েছে মার্টিনেজের। হয়েছেন আসরের সেরা গোলরক্ষকও। 

তবে বিশ্বমঞ্চে গোল্ডেন গ্লাভস জিতেই ‘অশ্লীল ভঙ্গি’ করে বিতর্কে জড়ান আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ। এ ছাড়া ড্রেসিংরুমে গিয়ে উদযাপনের সময় ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে কটূক্তি করেন মার্টিনেজ-ডি পলরা। 

ঘটনা এখানেই শেষ না, এমনকি দেশের ফেরার পথেও ছাদ খোলা বাসে প্যারেডেও ফরাসি স্ট্রাইকারকে নিয়ে বিতর্কে উসকে দেন আর্জেন্টাইন গোলরক্ষক। প্যারেডে উদযাপনের সময় মার্টিনেজের হাতে একটি পুতুল ছিল, পুতুলের মুখে এমবাপ্পের মুখের প্রতিচ্ছবি ছিল।

তার এই উদযাপনকে অস্বাভাবিক উল্লেখ করে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনে চিঠি পাঠিয়েছে ফ্রান্স।

আর্জেন্টিনা অ্যাসোসিয়েশনকে উদ্দেশ্যে করে ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জানান, যা করা হয়েছে, তা অতিরিক্ত পর্যায়ের বাজে আচরণ, এটা ক্রীড়াসুলভ আচরণ না। এমবাপ্পের আচরণ দেখুন, উদাহরণযোগ্য।

এফএফএফ প্রেসিডেন্টের দাবি, আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ পুতুল নিয়ে এমন উদযাপন করে অনেক বেশি (অপমান) করে ফেলেছেন। অন্যদের উদ্দেশ্যে করে এমন উদযাপন অস্বাভাবিক।

মধ্যপ্রাচ্যের কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আর বিশ্বকাপে সোনালী ট্রফি জয়ের পর থেকেই একের পর এক বিতর্কে জড়াচ্ছে আকাশি-নীল জার্সির গোলরক্ষক। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31