IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> পত্নীতলায় মরহুম ইছাহাক হোসেন ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ

পত্নীতলায় মরহুম ইছাহাক হোসেন ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় মরহুম ইছাহাক হোসেন স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২২ এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকাল ৩ টায় বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা সদর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম খালিদ সাইফুল্লাহ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব।

এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, কাউন্সিলর আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিল্টন উদ্দীন, সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক সুধিজন প্রমুখ।

চূড়ান্ত খেলায় নজিপুর ফুটবল একাডেমির নজিপুর একাদশ, মিশন একাদশ কে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যম্পিয়ন হয়। পরে বিজয়ীদের মাঝে কাপ ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

মরহুম ইছাহাক হোসেন নজিপুর পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

উল্লেখ্য,২০১৮ সালের ৪ ডিসেম্বর মঙ্গলবার রাতে খুনিরা ইছাহাক হোসেনের বাসার কেয়ার টেকারকে বেঁধে রেখে তার শয়ন কক্ষে অবস্থান করে। রাত সাড়ে ৯টায় ইছাহাক হোসেন নজিপুর হতে মাইক্রোবাস যোগে নিজ বাড়ি পৌর সদরের মামুদপুর গ্রামে যান। নিজ শয়ন কক্ষে প্রবেশের সাথে সাথে সেখানে পূর্ব থেকেই ওঁত পেতে থাকা মুখোশধারী খুনিরা তার মাথা, গলা, পেট ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। মাইক্রোবাসের চালক দুলাল চন্দ্র গাড়ি রেখে ভেতরে প্রবেশ করলে খুনিরা তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। দুলালের চিৎকারে ইছাহাক হোসেনের মেয়ে সিফাতে রাব্বানী পাশের বাড়ি হতে ছুটে এসে তার বাবা ও ড্রাইভারকে আহত ও রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। সিফাত রাব্বানীর চিৎকারে পাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে রাত ১০টায় পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইছাহাক হোসেনকে মৃত ঘোষণা করেন।

চার বছর গত হলেও তার কোন বিচার হয়নি আসামীরা জামিনে দেদারসে ঘুরে বেড়াচ্ছে। তার স্বজনরা এই হত্যামামলার দ্রুত বিচার করে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31