ধূমকেতু প্রতিবেদক, বেলকুচি : সিরাজগঞ্জ বেলকুচিতে চর চালা ডায়মন্ড ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) বিকালে চর চালা ডায়মন্ড ক্লাবের আয়োজনে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে চর চালা ডায়মন্ড ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন বেলকুচি সদর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম
কামারখন্দ ফুটবল একাদশ।
ফুটবল ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
বিশেষ অতিথি ছিলেন, বেলকুচি পৌরসভার প্যানেল মেয়র ইকবাল রানা, বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা সোলেমান হোসেন, কাউন্সিলর মাহবুবুল আলম তারেক, কাউন্সিলর শহিদুল ইসলাম, মহিলা কাউন্সিলর শাপলা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন আকাশ, সাবেক আওয়ামী লীগ নেতা ঘোষণ, সাবেক যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার, আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে বিজয়ীদের ১ম পুরস্কার ফ্রিজ হিসেবে দেওয়া হয় ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


