IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> লিড নিউজ >> টি-টোয়েন্টিতে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

টি-টোয়েন্টিতে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ ও বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এর আগে কখনোই দুই দল দ্বিপক্ষীয় কোনো টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়নি।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার মুখোমুখি হবে দুই দল। সুতরাং জয় দিয়েই এই পথ চলা শুরু করতে আশাবাদী উভয় দলই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ৩টায় খেলা শুরু হবে।

এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও বাংলাদেশের বিপক্ষে খেলেছে ইংলিশরা। ঘরের মাঠে অপরাজেয় থাকার রেকর্ড ভেঙে বাংলাদেশকে সিরিজ হারিয়েছে তারা। ফলে বেশ আত্মবিশ্বাসী হয়ে আছে থ্রি লায়ন্সরা।

এর আগে দ্বিপক্ষীয় কোনো সিরিজে মুখোমুখি না হলেও বছর দুয়েক আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল টাইগাররা। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে সেই প্রথম ও সেই শেষবার খেলেছিল বাংলাদেশ। যদিও ম্যাচটা ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দল।

দুই দলই ২০ ওভারের ক্রিকেট খেলবে লম্বা বিরতির পর। অস্ট্রেলিয়া বিশ্বকাপ পরবর্তী এটাই টাইগার ও থ্রি লায়নদের প্রথম এসাইনমেন্ট। এ এসাইনমেন্ট দিয়েই আগামী বিশ্বকাপের পরিকল্পনা শুরু করতে চান টাইগার হেডকোচ চান্ডিকা হাথুরুসিংহে।

সিরিজ নিয়ে বাংলাদেশের এ কোচ বলেন, ‘এই টি-টোয়েন্টি সিরিজ থেকে আমাদের ২০২৪ বিশ্বকাপের যাত্রা শুরু। এখনও অনেক কিছু করা বাকি আছে। এর আগের বার বিশ্বকাপ হয়েছিল অস্ট্রেলিয়ায়। আর পরের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। আর ওয়েস্ট ইন্ডিজে আমাদের খেলার অভিজ্ঞতা আছে। সবকিছু মাথায় রেখে দল সাজাতে চাই।’

অন্যদিকে ইংল্যান্ড ক্রিকেটার ক্রিস ওকস বলেন, ‘আমরা বিশ্বচ্যাম্পিয়ন হলেও এখানকার কন্ডিশন অনেক ভিন্ন। নিজেদের মাঠে বাংলাদেশ অনেক শক্তিশালী। তাই এই সিরিজ আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। বিশ্বকাপের পর আমরা আর কোন টি-টোয়েন্টি ম্যাচ খেলিনি। বাংলাদেশ দলে অনেক নতুন খেলোয়াড় এসেছে, যারা বিপিএলে ভালো করেছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31