IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> মেসির গোলে জয় পিএসজির

মেসির গোলে জয় পিএসজির

ধূমকেতু নিউজ ডেস্ক : লিওনেল মেসির দুর্দান্ত গোলে শনিবার লেন্সের বিপক্ষে লিগ ওয়ানে ঘরের মাঠে ৩-১ ব্যবধানের জয় তুলে নিয়েছে পিএসজি। প্রথমার্ধের তিন গোলে কাল পিএসজির জয় নিশ্চিত হয়।

টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লেন্স পিএসজির থেকে ছয় পয়েন্টে পিছিয়ে থেকে ম্যাচ শুরু করেছিল। ১৯ মিনিটে মরোক্কান তারকা আশরাফ হাকিমিকে বিপদজনক ভাবে ট্যাকেলের অপরাধে ঘানা মিডফিল্ডার সালিম আব্দুল সামেদকে লাল কার্ড দেখানো হলে বাকি সময়টা লেন্সকে ১০ জন নিয়েই প্রতিরোধ গড়ে তুলতে হয়েছে। আর ঐ ঘটনাই পুরো ম্যাচের চিত্র পাল্টে দেয়। বিরতির আগে ১০ মিনিটের ব্যবধানে কিলিয়ান এমবাপ্পে, ভিটিনহা ও মেসির গোলে বড় লিড পায় স্বাগতিকরা। ৬০ মিনিটে পেনাল্টি স্পট থেকে লেন্সের পক্ষে এক গোল পরিশোধ করেন প্রিজিমিস্ল ফ্রাঙ্কোভস্কি।

৩১ মিনিটে ভিটিনহার এ্যাসিস্টে এমবাপ্পে গোল করে দলকে এগিয়ে দেন। ৩৭ মিনিট দুর পাল্লার শটে ব্যবধান দ্বিগুন করেন ভিটিনহা। দুটি গোলই ছিল দেখার মত। কিন্তু আর্জেন্টাইন সুপারস্টারের গোলটি আগের দুই গোলকেও ছাড়িয়ে গিয়েছিল। গোল এরিয়ার বাইরে এমবাপ্পের দিকে বল বাড়িয়ে দিয়ে পুনরায় ফরাসি স্ট্রাইকারের ব্যাকহিলে বল পেলে গোলরক্ষক ব্রিস সাম্বাকে কোনাকুনি শটে পরাস্ত করেন মেসি।

এই জয়ে বর্তমান চ্যাম্পিয়নরা নয় পয়েন্টের সুষ্পষ্ট ব্যবধানে এগিয়ে গেছে, লিগ শেষ হতে হাতে রয়েছে আর মাত্র সাত ম্যাচ। অর্থ্যাৎ ১১তম লিগ শিরোপা জয় নিশ্চিত করা পিএসজির কাছে এখন সময়ের ব্যপার।

পিএসজি কোচ ক্রিস্টোফে গাল্টিয়ার বলেছেন, ‘আমাদের ধরে নিলে চলবে না কাজ শেষ হয়ে গেছে। আমাদের অবশ্যই মনোযোগ ধরে রেখে এগিয়ে যেতে হবে। লিড ধরে রাখতে হবে এবং প্রতিপক্ষকে কোন ধরনের প্রত্যাশার সুযোগ দেয়া যাবেনা।’

গত মাসে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার পর কোচ গাল্টিয়ারের উপর যে চাপ এসেছিল তা এই জয়ে কিছুটা হলেও প্রশমিত হবে। এছাড়া মাঠের বাইওে কিছু ইস্যু নিয়ে কয়েকদিন ধরে গাল্টিয়ার চাপে রয়েছেন। তবে এই মুহূর্তে সবকিছুকে পিছনে ফেলে শুধুমাত্র মাঠের মধ্যেই নিজেকে ধরে রাখতে চান পিএসজি বস। এ কারনে ম্যাচের আগে বলেছিলেন ‘খেলোয়াড়দের মতই আমি শুধুমাত্র ম্যাচের উপরই বেশী মনোযোগ দিতে চাই। এই ম্যাচটা আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। সে কারনেই ফলাফলটাও গুরুত্বপূর্ণ।’

টেবিলের শীর্ষে থাকা পিএসজির এই সমস্যার সুযোগ নেবার আশা করেছিল লেন্স। একইসাথে জয়ের ধারা চার ম্যাচ থেকে আরো বাড়িতে নিতে চেয়েছিল। ১৯৯৮ সালের পর প্রথমবারের মত লিগ শিরোপা জয়ের স্বপ্নেও বিভোর ছিল লেন্স সমর্থকরা। জানুয়ারিতে সর্বশেষ যখন দুই দল মুখোমুখি হয়েছিল তখন লেন্স ৩-১ গোলে জয়ী হয়েছিল। পার্ক ডি প্রিন্সেসে কাল তাদের শুরুটাও ভাল হয়েছিল। একের পর এক সুযোগ তৈরী করেও কাঙ্খিত গোলের দেখা পায়নি সফরকারীরা। তার উপর ১৯ মিনিটে হাকিমিকে ট্যাকেলের অপরাধে আব্দুল সামেদ মাঠ ছাড়তে বাধ্য হলে তখনই কার্যত লেন্স ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল। ৩১ মিনিটে ভিটিনহার পাস থেকে এমবাপ্পে জোড়ালো শটে এগিয়ে যায় পিএসজি। মৌসুমে এটি এমবাপ্পে ২০তম লিগ গোল। এরপর পিএসজির জার্সি গায়ে ভিটিনহার প্রথম গোলে ব্যবধান দ্বিগুন হয়। ৪০ মিনিটে মেসি যে গোল দিয়ে ব্যবধান ৩-০’তে নিয়ে গেছেন তা সম্ভবত ফ্রান্সের দুই বছরের ক্যারিয়ারে আর্জেন্টাইন সুপারস্টারের সেরা গোল। এবারের মৌসুমে এটি মেসির ২০তম ক্লাব গোল।

দ্বিতীয়ার্ধে আরো কিছুটা সংঘবদ্ধ হয়ে মাঠে নামে লেন্স। ফাবিয়ান রুইজের হ্যান্ডবল থেকে ফ্রাঙ্কোভস্কি এক গোল পরিশোধ করলেও পরবর্তীতে গোলটি আর কোন কাজে আসেনি।

লেন্সের সামনে এখন একটি একটাই লক্ষ্য টেবিলের শীর্ষ তিনে টিকে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা। লেন্স ম্যানেজার ফ্রাংক হেইস বলেছেন, ‘আজ আমরা পয়েন্টের ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলাম। কিন্তু পরিস্থিতি দারুন কঠিন ছিল। অবশ্যই এবারও শিরোপা প্যারিসেই থাকছে, এনিয়ে কোন সন্দেহ নেই।’

সুত্রঃ বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31