IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Home >> খেলা >> আর্ন্তজাতিক কারাতে চ্যাম্পিয়ানশীপে ৯টি স্বর্ণ পদক অর্জন

দেশে ফিরেছে বাংলাদেশ টিম

আর্ন্তজাতিক কারাতে চ্যাম্পিয়ানশীপে ৯টি স্বর্ণ পদক অর্জন

ধূমকেতু প্রতিবেদক : ভারতের কোলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে গত ২৯,৩০ জুলাই ২০২৩ অনুষ্ঠিত হয় ৭ম আর্ন্তজাতিক কারাতে চ্যাম্পিয়াশীপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ। বাংলাদেশ কারাতে ফেডারেশর এর সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা’র নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়দের সমন্বয় করে বাংলাদেশ কারাতে ফেডারেশনের মাধ্যমে ৩১ সদস্যের একটি টিম চ্যাম্পিয়ানশীপে অংশ নেয়।

চ্যাম্পিয়ানশীপে বাংলাদেশ ৯টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ১০টি তাম্রসহ ২৫টি পদক অর্জন করে। উপস্থিত ছিলেন ইকবাল হোসেন খোকন সহ সভাপতি বাংলাদেশ কারাতে ফেডারেশন।

ভারতের কোলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে হানশি প্রেমজিৎ সেনের অধীনে সবচেয়ে বড় কারাতে ইভেন্ট ৭ম আর্ন্তজাতিক কারাতে চ্যাম্পিয়াশীপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ জমকালো অনুষ্ঠানের মধ্যেদিয়ে অনুষ্ঠিত হয়।

অল ইন্ডিয়া সেশিনকাই শিতো-রিউ কারাতে-দো ফেডারেশনের আয়োজনে এই ইভেন্টে প্রায় ৬০০০ খেলোয়াড় অংশ নেয়। যেখানে বাংলাদেশ, মালয়েশিয়া, নেপাল, ভুটান, ইরান, সৌদি আরব এবং স্বাগতিক ভারতের খেলোয়াড়রা অংশ নেয়। টুর্ণামেন্টের প্রথম দিন ক্যাডেট, জুনিয়র, সিনিয়র এবং মাস্টার ক্যাটাগরি অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনে সাব-জুনিয়র ক্যাটাগরি ৫ বছর থেকে ১৩ বছর বয়সী খেলোয়াড়রা অংশ নেয়। উক্ত চ্যাম্পিয়নশিপের পুরো অনুষ্ঠানটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া লাইভ সম্প্রচার করা হয়।

চ্যাম্পিয়ানশীপে অতিথি ছিলেন, অরূপ রায় সমবায় মন্ত্রী (পশ্চিমবঙ্গ সরকার), শ্রী স্বপন ব্যানার্জী সভাপতি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, মি: ঝা লিউ চীনের সম্মানিত কনসাল জেনারেল, মাইক্রোসফট শীমতি মানসি রায় চৌধুরী কো-চেয়ারপার্সন টেকনো ইন্ডিয়া গ্রুপ, আলাসিরি মোহাম্মদ আয়েদ এম অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী (যুব), সেনসাই কোইচি শিমুরা ৮ম ড্যান জাপান কারাতে ফেডারেশন, জেকেএফ ওয়াদোকাই টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান।

এসময় উপস্থিত ছিলেন, সেনসেই ইয়োশিউকি তানি ৭ম ড্যান ব্লাক বেল্ট জাপান কারাতে ফেডারেশন, আলী মেসফর আল জাহরানি সৌদি অলিম্পিকে সৌদি আরব কোচ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আরব কোচ, শিহান দাতুক পি. আরিভালাগান ভাইস প্রেসিডেন্ট মালয়েশিয়ান কারাতে ফেডারেশন, ক্য শৈ হ্লা সাধারণ সম্পাদক বাংলাদেশ কারাতে ফেডারেশন, হানশি ভারত শর্মা পরামর্শদাতা কারাতে ইন্ডিয়া সংস্থা এবং এশিয়ান কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য।

আরও উপস্থিত ছিলেন, পবন কুমার পাটোদিয়া চেয়ারম্যান ও প্রধান মালিক কলকাতা থান্ডারবোল্ট, হানশি জয়দেব মন্ডল সাধারণ সম্পাদক কারাতে দো এ্যাসোসিয়েশন অব বেঙ্গল (কেএবি), কিয়োশি মুতুম বঙ্কিম সিং কোষাধ্যক্ষ কারাতে ইন্ডিয়া সংস্থা, শ্রী তিনকারি দত্ত পরিচালক সিটি ক্যাবল সল্টলেক, কলকাতা, ড. সুজয় বিশ্বাস ইন্দো-আমেরিকান চেম্বার অফ কমার্সের সভাপতি প্রমুখ।

চ্যাম্পিয়ানশীপে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা এবং সহ সভাপতি ইকবাল হোসেন খোকনকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।

বাংলাদেশ থেকে রেফারি দায়িত্ব পালন করেন, সেনসাই এস ইসলাম শুভ, সিহান রতন তালুকদার, সেনসাই সাজ্জাদ হোসেন, সেনসাই বকুল হোসেন, সেনসাই জহুরুল ইসলাম আলী, শফিকুল ইসলাম, তীর্থ তালুকদার।

অফিসিয়াল দায়িত্বে ছিলেন, আফজাল হোসেন ও সোলাইমান। বাংলাদেশ টিমের সার্বিক দায়িত্বে ছিলেন ক্য শৈ হ্লা সাধারণ সম্পাদক বাংলাদেশ কারাতে ফেডারেশন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031