IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> ভারতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসবেন নেইমার

ভারতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসবেন নেইমার

ধূমকেতু নিউজ ডেস্ক : কাঁড়ি কাঁড়ি টাকার বিনিময়ে ইউরোপ থেকে তারকাদের নিয়ে আসার পর সৌদি ক্লাবগুলোর চোখ এখন শুধু নিজ দেশের ফুটবলে সাফল্য অর্জন করার দিকেই নিবদ্ধ নয়, তাদের চোখ এখন গিয়ে পড়েছে মহাদেশীয় ক্লাব শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জনের পাশাপাশি ক্লাবগুলোর বিশ্বকাপ জয়ের দিকেও।

আপাতত সৌদি ক্লাবগুলোর সামনে এখন হাতছানি দিচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আদলে এশিয়ান চ্যাম্পিয়ন ক্লাবগুলোকে নিয়ে অনুষ্ঠিত হয় এই লিগ। প্রতিবছরই নিয়মিত অনুষ্ঠিত হয় এই লিগ। কিন্তু এবার নেইমার, রোনালদো, বেনজেমা কিংবা সাদিও মানেদের উপস্থিতির কারণেই সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ঠাঁই করে নিয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ।

বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো এই লিগের ড্র। যেখানে গ্রুপ ‘ডি’ তে পড়েছে ভারতীয় ক্লাব মুম্বাই সিটি পড়েছে নেইমারের ক্লাব আল আহলির সঙ্গে। সুতরাং, লিগের নিয়ম অনুসারে হোম অ্যান্ড অ্যাওয়ের ভিত্তিতে ভারতের মাটিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে আসতে হবে ব্রাজিল তারকা নেইমারকে।

কে কোন গ্রুপে?

আজ অনুষ্ঠিত হলো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ পশ্চিমাঞ্চলের ড্র। মোট ২০টি দলকে ভাগ করা হয়েছে ৫টি গ্রুপে। ১৯শে সেপ্টেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা। তবে পূর্ণাঙ্গ সূচি এখনও তৈরি হয়নি। যে কারণে ‘ডি’ গ্রুপের অ্যাওয়ে ম্যাচ খেলতে কখন নেইমারের আল আহলি মুম্বাই আসবে, সেটা জানা যায়নি।

‘ডি’ গ্রুপে আল আহলি এবং মুম্বাই সিটির মুখোমুখি হবে ইরানের ক্লাব আল নাস্সাজি মাজানদারান এবং উজবেকিস্তানের ক্লাব পিএসসি নাভবাহর নামানগান।

রোনালদোর আল নাসর পড়েছে ‘ই’ গ্রুপে। যেখানে খেলবে ইরানিয়ান ক্লাব পার্সেপোলিস, কাতারি ক্লাব আল দুহাইল এবং তাজিকিস্তানের ক্লাব আল ইস্তিকলল।

করিম বেনজেমার ক্লাব আল ইত্তিহাদ খেলবে ‘সি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ ইরানের সেপাহান এসসি, ইরাকের এয়ার ফোর্স ক্লাব। ‘এ’ গ্রুপে রয়েছে উজবেকিস্তানের পাখতাকর, সৌদি আরবের আল ফাহিয়া, তুর্কমেনিস্তানের ক্লাব আহাল এফসি এবং আবুধাবির ক্লাব আল আইন।

‘বি’ গ্রুপে রয়েছে কাতারের ক্লাব আল সাদ, উজবেকিস্তানের নাসাফ কুরশি, জর্দানিয়ান ক্লাব আল ফয়সাল, আরব আমিরাতের ক্লাব শারজাহ।

কতটা শক্তিশালী আল-আহলি

নেইমারের ক্লাব আল আহলি এএফসি চ্যাম্পিয়ন্স লিহে সবচেয়ে বেশি চারবার চ্যাম্পিয়ন (১৯৯১, ২০০০, ২০১৯ এবং ২০২১)। এছাড়া সর্বোচ্চ ৫বার হয়েছে তারা রানারআপ। গতবারও তারা ফাইনাল খেলেছিলো। যদিও শিরোপা ধরে রাখতে পারেনি। এছাড়া সৌদি আরবের ঘরোয়া ফুটবলে সর্বোচ্চ ১৮বার চ্যাম্পিয়ন এই দলটি।

এবারের দলবদলে ইউরোপ থেকে একঝাঁক ফুটবলার নিয়ে এসেছে তারা। নেইমারের সঙ্গে কালিদু কৌলিবালি, ইয়াসিন বোনো, রুবেন নেভেস, সার্জেই মিলিনকোভিক-সাভিক এবং আলেকজান্ডার মিত্রোভিকের মত ফুটবলার। এছাড়া স্থানীয় ফুটবলারদের মধ্যে সালেম আল দাওসারি, সালেহ আল সেহরি (দু’জনই বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে গোল করেছিলেন) এবং সালমান ফারাজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31