IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> সাগরাম মাঝি স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ডি.জে রাজশাহী

সাগরাম মাঝি স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ডি.জে রাজশাহী

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাগরাম মাঝি স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট প্রথমবারের অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্ট ডি.জে. রাজশাহী আদিবাসী ফুটবল ক্লাবকে ২-০গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। দিনব্যাপি এই টুর্ণামেন্ট সকাল ১০টায় শুরু হয়। টুর্ণামেন্টে মোট আটটি দল অংশ গ্রহণ করে। রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিসুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন।

দিনব্যাপি খেলা শেষে চূড়ান্ত পর্বের খেলায় বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সিনিয়র সহ সভাপতি সমাজসেবী শাহীন আকতার রেনি। আদিবাসী স্পোটিং এসোসিয়েশনের আয়োজনে উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র এসোসিয়েশনের সভাপতি বেনজামিন টুডু।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সরকারের উপ-সচিব দেবেন্দ্র নাথ উরাও, রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির উপপরিচালক কল্যান চৌধুরী, কারিতাস বাংলাদেশ রাজশাহীর আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রম, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী, আদিবাসী স্পোটিং এসোসিয়েশনের উপদেষ্টা এডভোকেট নরেন্দ্র নাথ টুডু, মেরিনা হাঁসদা, শেলি প্রিসিল্লা বিশ্বাস, কেরিনা মারান্ডি, চিত্তরঞ্জন সরদার ও আদিবাসী স্পোটিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভাদু বাস্কে।

আরও উপস্থিত ছিলেন, অত্র এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সামসন হাঁসদা, সদস্য মুকুল টুডু, পল টুডু, মানুয়েল সরেন, সবিতা টুডু, সামুয়েল বাস্কে, যাকারিয়াস মুর্মু, গাব্রিয়েল মারান্ডী, সীমা কিস্কু, স্বপন হেম্ব্রম, সুজানা সরেন, মিখায়েল টুডু ও সুবাস টুডুসহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ ও শত শত দর্শক উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেনি বলেন, এবারে ছেলেদের খেলা হয়েছে, আগামীতে মেয়েদেরও খেলা হবে। আর এই খেলার জন্য তাঁর সহযোগিতা থাকবে। মহান এই নেতাকে শতাব্দির পর শতাব্দি মনে রাখার জন্য এই ধরনের টুর্নামেন্ট করা অত্যন্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলা অত্যন্ত পছন্দ করতেন। তেমনি তাঁর সুযোগ্য কন্যা তিনবারের বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রচন্ডভাবে খেলাধুলা পছন্দ করেন। তাঁর সার্বিক সহযোগিতায় ক্রিকেটসহ অন্যান্য খেলায় বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। ক্রিকেটে বাংলাদেশ অনেক ভাল করছে।

তিনি বলেন, রাজশাহীতে খেলাধুলার উন্নয়নে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই ধারা অব্যাহত রাখতে তাঁদের সর্বাত্বক সহযোগিতা থাকবে বলে আশ্বাস প্রদান করেন। বক্তব্য শেষে তিনি বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে নগদ অর্থ ও ট্রফি প্রদান করেন। খেলায় সর্বোচ্চ গোলদাতা হন বিজয়ী দলের রাফায়েল। তিনি এই টুর্ণামেন্টে তিনি হ্যাট্রিকসহ মোট পাঁচটি গোল করেন। এছাড়াও বিজয়ী দলের গাব্রিয়েল হাঁসদা ম্যান অব ম্যাচ এবং ম্যান অব টুর্ণামেন্ট হন শান্ত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31