IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> রাজশাহী কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা

রাজশাহী কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা

রাজশাহী কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা

ধূমকেতু প্রতিবেদক : ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ মাঠে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১১.০০ টায় আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় মোট ২৬টি দল অংশগ্রহণ করে।

নকআউটের ভিত্তিতে অনুষ্ঠিত খেলায় সমাজকর্ম বিভাগ এবং দর্শন বিভাগ ফাইনালে উন্নীত হয়। ফাইনাল খেলায় সমাজকর্ম বিভাগ দর্শন বিভাগকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমাজকর্ম বিভাগের পক্ষে একমাত্র গোল করেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান ইমন।

খেলায় প্লেয়ার অব দি টুর্ণামেন্ট হওয়ার গৌরব অর্জন করে সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফিলিমন বাস্কে, সেরা উদীয়মান গোল রক্ষক হওয়ার গৌরব অর্জন করে ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল কাদের জিলানী এবং প্লেয়ার অব দি ম্যাচ নির্বাচিত হয় সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাফিজুর রহমান সুজন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, প্রফেসর ওলিউর রহমান, উপাধ্যক্ষ, রাজশাহী কলেজ ও প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, সম্পাদক, শিক্ষক পরিষদ, রাজশাহী কলেজ। আনিসুজ্জামান, আহ্বায়ক, ক্রীড়া কমিটি, রাজশাহী কলেজ, রাজশাহীসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথি প্রফেসর হবিবুর রহমান ও অনুষ্ঠানের সভাপতি প্রফেসর আব্দুল খালেক, অধ্যক্ষ, রাজশাহী কলেজ। অতিথিরা তাঁদের বক্তব্যে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদককে বর্জন করার আহŸান জানান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31