IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> চার লিগে সর্বাধিক গোল, বিশ্বরেকর্ড রোনালদোর

চার লিগে সর্বাধিক গোল, বিশ্বরেকর্ড রোনালদোর

ধূমকেতু নিউজ ডেস্ক : গোলমেশিন। ক্রিশ্চিয়ানো রোনালদোর নামের সঙ্গে যেন শব্দটা বড্ড মানানসই। ১৭ বছর বয়সে অচেনা বালক হিসেবে প্রথম কোনো অফিসিয়াল ম্যাচ খেলতে নেমেছিলেন রোনালদো। এখন বিশ্বজোড়া তার খ্যাতি সিআরসেভেন নামে।

এই খ্যাতি তো এমনি এমনি আসেনি। হাড়ভাঙা পরিশ্রম আর ফুটবলের প্রতি ত্যাগ ও অতুলনীয় পারফরম্যান্স রোনালদোকে আজ এত বড় মঞ্চে এনে উপস্থিত করেছে।

বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে ফুটবল খেলে সুনাম কুড়িয়েছেন রোনালদো। মাঠে নামলেই করেছেন গোল। লক্ষ্যে দারুণ শটে ছিন্নভিন্ন করেছেন প্রতিপক্ষ দলের জাল। সবসময় গোল করার জন্য তীব্র ক্ষুধার্ত থাকা রোনালদো এবার আরও একটি বিশ্বরেকর্ড করে ফেলেছেন।

গতকাল সৌদি প্রো লিগের মৌসুমের শেষ ম্যাচে আল ইত্তিহাদকে ৪-২ গোলে হারায় আল নাসর। জোড়া গোল করেন রোনালদো। এতেই ক্লাব প্রতিযোগিতাটির ইতিহাসে এক মৌসুমে সর্বাধিক গোলদাতা হওয়ার রেকর্ড করেন পর্তুগালের এই তারকা।

এই ২০২৩-২৪ মৌসুমে আল নাসরের হয়ে ৩৫ টি গোল করেন রোনালদো। এর আগে ২০১৮-১৯ মৌসুমে ক্লাব প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ ৩৪ গোলের রেকর্ড করেছিলেন আব্দুররাজ্জাক হামদাল্লাহ। আল নাসরের হয়েই এসব গোল করেছিলেন মরক্কোর এই তারকা ফুটবলার। গতকাল হামদাল্লাহর সেই রেকর্ড ভেঙে দেন রোনালদো।

শুধু সৌদি ক্লাব নয়। এর আগে লা লিগা, ইতালিয়ান সিরিআঁ ও ইংলিশ প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড করেছিলেন রোনালদো। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ৪টি ভিন্ন ক্লাব প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড করেন তিনি।

রোনালদোর বড় ক্লাব প্রতিযোগিতায় পা রাখেন ২০০৩ সালে। সে সময় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন তিনি। ২০০৯ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে ৮৪ গোল করেন রোনালদো।

২০০৯ সালে ইংল্যান্ডের ক্লাব ম্যানইউ থেকে স্পেন চলে আসেন রোনালদো। ২০১৮ সাল পর্যন্ত স্প্যানিশ লা লিগায় খেলেন তিনি। সেখানে রিয়াল মাদ্রিদে ৯ বছরের এই ক্যারিয়ারে ৩ বার এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড করেন রোনালদো।

২০১৮ সালে রিয়াল ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেন রোনালদো। ২০২১ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে ৮১ গোল করেন তিনি।

২০২১ সালে আবার সেই পুরোনো ক্লাব ম্যানইউতে ফিরে যান রোনালদো। এবার আর বেশিদিন সেখানে খেলতে পারেননি। মাত্র এক বছর খেলে ১৯ গোল করেন তিনি। এরপর ২০২৩ সালের শুরুতে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমান রোনালদো।

সদ্য সমাপ্ত এই মৌসুমে আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছে আল হিলাল। ৩৪ ম্যাচে আল হিলালের পয়েন্ট ৯৬। আর ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছে আল নাসর। তৃতীয় স্থানে থাকা আল আহলির পয়েন্ট ৬৫।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31