IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারে
Home >> খেলা >> গোদাগাড়ীতে ৩ দিনব্যাপী নাইট মিনি ফুটবল খেলার ফাইনাল

তরুন সমাজকে মাদকমুক্ত করতে প্রকৌশলী আকাশের প্রচেষ্টা

গোদাগাড়ীতে ৩ দিনব্যাপী নাইট মিনি ফুটবল খেলার ফাইনাল

গোদাগাড়ীতে ৩ দিনব্যাপী নাইট মিনি ফুটবল খেলার ফাইনাল

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার তরুন সমাজকে মাদকমুক্ত করতে প্রকৌশলী এরশাদ আলী আকাশের উদ্যোগে তরুনদের নিয়ে ৩ দিন ব্যাপী নাইট মিনি ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২০ জুন) রাত ৯ টা থেকে ১২ টা পর্যন্ত জাহানাবাদ ঈদগাহ মাঠে জাহানাবাদ সমাজ কল্যান ০২-০১ রাব্বানী একাদশকে হারিয়ে চাম্পিয়ন হয়।

গোদাগাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ ওবাইদুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও লেস ফুটওয়্যার বিডির চেয়ারম্যান গোদাগাড়ীর কৃতিসন্তান প্রকৌশলী এরশাদ আলী আকাশ।

এসময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সারওয়ার জাহান মুকুল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক টুটুল, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন প্রমুখ।

খেলা শেষে চাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন অতিথিরা। খেলাটি সার্বিকভাবে পরিচালনা করেন পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক আব্দুল মালেক নয়ন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও লেস ফুটওয়্যার বিডির চেয়ারম্যান গোদাগাড়ীর কৃতিসন্তান প্রকৌশলী এরশাদ আলী আকাশ বলেন, মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবক ও তরুণদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভাল থাকবে।

তিনি আরও বলেন, আমার সাথে কারও রক্তের সম্পর্ক নেই। এ অঞ্চলের মানুষের সাথে আত্নার সম্পর্ক আছে থাকবে। আর খেলার মাঠের বিষয়ে এখানকার জনপ্রতিনিধিদের সাথে থেকে একটি খেলার মাঠের ব্যবস্থা করা হবে।

শিক্ষক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ১২-১৫হাজার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31