IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> পিএসজির বিরুদ্ধে মামলা করলেন এমবাপ্পে

পিএসজির বিরুদ্ধে মামলা করলেন এমবাপ্পে

ধূমকেতু নিউজ ডেস্ক : প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে সম্পর্কের অবসান ঘটেছে প্রায় এক বছর আগে। তবে সেই অধ্যায়ের রেশ এখনো শেষ হয়নি। এবার সাবেক ক্লাবের বিরুদ্ধে ‘নৈতিক হয়রানির অভিযোগ এনে ফ্রান্সের আদালতের দ্বারস্থ হয়েছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে।

প্যারিস প্রসিকিউটর অফিস নিশ্চিত করেছে, ফ্রান্সের এই তারকা ফুটবলারের আইনজীবীরা আনুষ্ঠানিকভাবে একটি মামলা দায়ের করেছেন, যেখানে দাবি করা হয়েছে, পিএসজি তাকে ক্লাবের মূল দল থেকে বিচ্ছিন্ন করে ‘লফটিং’-এর শিকার করেছে—ফ্রান্সে যেটা বোঝায় কোনো খেলোয়াড়কে শাস্তিমূলক, ক্রীড়াগত কিংবা প্রশাসনিক কারণে আলাদা রাখা।

এমবাপ্পে তার অভিযোগে আরো দাবি করেছেন, পিএসজি তার ৫৫ মিলিয়ন ইউরো (৬১ মিলিয়ন মার্কিন ডলার) বেতন এখনো পরিশোধ করেনি।

এ ছাড়া ২০২৩-২৪ মৌসুম শুরুর আগে তাকে দলছুট করে অনুশীলন থেকে বিচ্ছিন্ন রাখার বিষয়টিকেও মানসিকভাবে ‘হয়রানিকর আচরণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

২০২২ সালে এমবাপ্পে যখন পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন, ক্লাব তাকে সর্বকালের সবচেয়ে লাভজনক প্রস্তাব দিয়েছিল। তখন মাঠে তাকে ‘২০২৫’ লেখা জার্সি হাতে তুলে দেওয়া হয়। কিন্তু চুক্তিটি ছিল ২০২৪ পর্যন্ত, যেখানে আরো এক বছর বাড়ানোর সুযোগ ছিল শুধু খেলোয়াড়ের হাতে।

২০২৩ সালের জুনে এমবাপ্পে জানিয়ে দেন, তিনি সেই এক বছর বাড়ানোর অপশনটি নেবেন না। ফলে পিএসজির সামনে দুটি পথ ছিল—চুক্তি শেষ হওয়ার আগেই তাকে বিক্রি করে দেওয়া, অথবা বিনা মূল্যে হারানোর ঝুঁকি নেওয়া। তখন তাকে ৩০০ মিলিয়ন ইউরোতে আল হিলালের প্রস্তাব দেওয়া হলেও এমবাপ্পে তা ফিরিয়ে দেন।

এ ঘটনার পর এমবাপ্পেকে জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রাক-মৌসুম সফরে দলে রাখা হয়নি এবং তাকে মূল দলের বাইরে অনুশীলনে পাঠানো হয়। প্রথম লিগ ম্যাচেও তিনি খেলেননি, তবে পরে আলোচনা শেষে আবার দলে ফিরে আসেন।

চলতি বছরের এপ্রিলেই এমবাপ্পের আইনজীবীরা ইঙ্গিত দিয়েছিলেন যে, তারা পিএসজির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন। অবশেষে সেটিই বাস্তবে রূপ নিয়েছে। যদিও পিএসজি আনুষ্ঠানিকভাবে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

যদিও এমবাপ্পে রিয়াল মাদ্রিদে এসে নতুন যাত্রা শুরু করেছেন, কিন্তু পিএসজির সঙ্গে তার সম্পর্কের ইতি ঘটেছে অনেক প্রশ্ন এবং তিক্ততার মধ্য দিয়ে। পিএসজি দাবি করেছিল, এমবাপ্পে তাদের প্রতি অবিশ্বস্ত হয়েছেন, কারণ ক্লাবের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তারা তার পছন্দের খেলোয়াড়দের দলে ভেড়াতে পারেনি।

এদিকে এমবাপ্পে মনে করেন, অপেশাদার ব্যবহারের শিকার হয়েছেন তিনি, যেখানে তার মতামত এবং মর্যাদা উপেক্ষিত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31