IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> শেষের ঝড়ে চ্যালেঞ্জিং পুঁজি ওয়েস্ট ইন্ডিজের

শেষের ঝড়ে চ্যালেঞ্জিং পুঁজি ওয়েস্ট ইন্ডিজের

ধূমকেতু নিউজ ডেস্ক : শেষ ওভারে রভম্যান পাওয়েল হাঁকালেন তিন ছক্কা। শেষ ৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুললো ৬৪ রান। ফলে ক্যারিবীয়দের অল্প রানে আটকে রাখতে পারলো না বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে ৩ উইকেটে ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে সফরকারীরা। অর্থাৎ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৬৬।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। স্পিন দিয়েই আক্রমণ শুরু করে বাংলাদেশ। নাসুম আহমেদ প্রথম ওভারে দেন মাত্র ৩ রান। পরের ওভারে তাসকিন আহমেদও ৩ রানের বেশি খরচ করেননি।

তবে চতুর্থ ওভারে তাসকিন দিয়ে বসেন ১৭ রান। নাহলে পাওয়ার প্লেতে আরও কম রান হতো। মোস্তাফিজুর রহমান পঞ্চম ওভারে ৪ আর নাসুম আহমেদ ষষ্ঠ ওভারে খরচ করেন মাত্র ১ রান।

পাওয়ার প্লেতে রান তুলতে না পারায় পরে চড়াও হন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। অবশেষে সেই সুযোগ কাজে লাগিয়ে উইকেট তুলে নেন রিশাদ হোসেন। ইনিংসের নবম ওভারে রিশাদকে রিভার্স সুইপ খেলতে গেলে বল গায়ে লেগে বোল্ড হন অলিক আথানেজে (২৭ বলে ৩৪)।

১৩তম ওভারে জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। টানা দুই বলে ফেরান ব্রেন্ডন কিং (৩৬ বলে ৩৩) আর শেরফান রাদারফোর্ডকে (০)। তবে উইকেট নিলেও বোলিংয়ে তেমন নিয়ন্ত্রণ ছিল না এই পেসারের।

শেষ ওভারে তানজিম হাসান সাকিবকে বেদম পেটান রভম্যান পাওয়েল। হাঁকান তিন ছক্কা। ওই ওভারেই আসে ২২ রান।

২৮ বলে ১ চার আর ৪ ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন পাওয়েল। সমান বলে সমান চার-ছক্কায় হার না মানা ৪৬ করেন শাই হোপ।


তাসকিন ২ উইকেট পেলেও খরচ করেন ৩৬ রান। তানজিম সাকিব ৪ ওভারে ৪৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। রিশাদ ১ উইকেট নিতে খরচ করেন ৪০ রান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31