IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপ জিতলেন ঢাবির নোশিন

জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপ জিতলেন ঢাবির নোশিন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৪৩তম জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৫ চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন ফিদে মাস্টার নোশিন আনজুম। ১১টি রাউন্ডে আধিপত্য ধরে রেখে টানা তৃতীয়বারের মতো জাতীয় দাবা চ্যাম্পিয়ন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী।

নোশিনের ফিদে আইডি-১০২১৮৫৬৪। তিনি ১১ ম্যাচে সাড়ে ৮ পয়েন্ট পেয়েছেন। ফার্স্ট রাউন্ডেই বাজিমাত করেন এই দাবাড়ু। প্রথম ম্যাচেই কালো ঘুঁটি নিয়ে হারিয়ে দেন বাংলাদেশের আরেক কিংবদন্তি নারী দাবাড়ু রানী হামিদকে।

সব খেলা শেষে ৩ ম্যাচে ড্র ও ৭ ম্যাচে জয় পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষ অবস্থান ধরে রেখেছেন নোশিন। শেষ ম্যাচে সাদা ঘুঁটি নিয়ে ওয়ার্শিয়া খুশবুর সাথে ড্র করলে জাতীয় চ্যাম্পিয়নের অবস্থান নিশ্চিত হয়ে যায় এই উদীয়মান দাবাড়ুর। তিনি বাংলাদেশ নৌবাহিনীর হয়ে জাতীয় চ্যাম্পিয়নশীপে অংশ নিয়েছেন।

বুদ্ধির খেলা দাবায় বেশ কয়েক বছর আগেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন নোশিন। ২০০৪ সালে জন্মগ্রহণ করা এই নারী দাবাড়ু মাত্র ১৫ বছর বয়সে তার প্রথম নর্ম উইমেন ক্যান্ডিডেট মাস্টার (২০১৯) অর্জন করেন। এর পরের বছর ২০২০ সালে ২য় নর্ম উইমেন ফিদে মাস্টার অর্জন করেন। এছাড়া তার দুটি আন্তর্জাতিক মাস্টার নর্ম রয়েছে।

খেলা শেষে প্রতিবেদকের সঙ্গে আলাপকালে নোশিন তার নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বলেন, আমার ধ্যান-জ্ঞান সবটাই দাবা কেন্দ্রিক। ভবিষ্যতে আমি (সুপার জিএম) গ্রান্ডমাস্টার হতে চাই ও বিশ্ব দাবা চ্যাম্পিয়নশীপ খেলতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমি আমার লক্ষ্য অর্জন করতে পারি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31