IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> ‘আমি আসলে একজন বোরিং পারসন’

‘আমি আসলে একজন বোরিং পারসন’

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : শততম টেস্টে মাঠে নামার আগে থেকেই তিনি নন্দিত। তাকে নিয়ে অজস্র কথামালা। সাবেক অধিনায়ক, সাবেক সহযোগী ক্রিকেটার, কোচরা তার অকুন্ঠ প্রশংসা করেছেন।

মুশফিকের আত্মনিবেদন সবার প্রশংসা কুড়িয়েছে। তাকেই সবাই ক্রিকেট মাঠের সবচেয়ে মনোযোগী, মনোসংযোগীঅ ছাত্র বলে অভিহিত করে থাকেন। মুশফিকের জীবনে ক্রিকেটই প্রথম ও শেষ কথা। তার সুশৃঙ্খল জীবন যাপন, রুটিন করে চলা, প্র্যাকটিসে সবচেয়ে বেশি সময় কাটানোর কথাই উঠে এসেছে ঘুরে ফিরে বারবার।

মুশফিকই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে পরিশ্রমী, অধ্যাবসায়ী, মনোযোগী, মনোসংযোগী ও নিবেদিতপ্রাণ ক্রিকেটার, এমন মূল্যায়ন বড় অংশের। সেগুলো কি শুধু প্রশংসাসূচটক বাক্য? মুশফিক নিজে কি মনে করেন? নিজেকে কিভাবে মূল্যায়ন করেন?

এ দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারকে মুশফিক নিজে কিভাবে দেখেন? তার দাবি, তিনি তেমন হিসেব কষে আগাননি। সত্যিই যদি তাই হয়ে থাকে, তাহলে ২০ বছর খেলার পর শততম টেস্টে মাঠে নেমে শতরানের কৃতিত্ব দেখানো কি করে সম্ভব?

এমন সব প্রশ্নের উত্তরে মুশফিক অনেক কথার ভীড়ে বোঝানোর চেষ্টা করেন, শুধু ক্রিকেটে নয়, তার জীবনে আসলে একটাই ব্রত। তাহলো, তার কাছে প্রথম আর ১০০ নম্বর টেস্ট বলে কিছু নেই। সব সময় প্রস্তুতি একই থাকে। তার চিন্তা, ভাবনাও পাল্টায়নি। তিনি প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দেন। তার কাছে খেলাটাই স্পেশাল। সেটা প্রথম ম্যাচ না, শততম টেস্ট? তা বড় নয়।

বৃহস্পতিবার খেলা শেষে সংবাদ সন্মেলনে সাংবাদিকের করা প্রশ্নের জবাবে মুশফিক আরও বোঝানোর চেষ্টা করেন যে, তার জীবনে ক্রিকেটই শেষ কথা। ক্রিকেটই তার ভাললাগা। ভালবাসা এবং ক্রিকেটকেন্দ্রিক চিন্তা ভাবনাই থাকে সর্বক্ষণ।

আর তাই শুরুতেই বলে নিয়েছেন, ‘আমি আসলে একজন বোরিং মানুষ। সত্যি কথা বলতে কি, আমি আসলেই একজন বোরিং পারসন। আমি অনুশীলনে বছরের পর বছর, দিনের পর দিন, প্রতিদিন ঠিক একই কাজ করি। সেটা এমন নয় যে আমার ক্যারিয়ারের ২০ বছর পরের ম্যাচ কিংবা আরও ৪০ বছর পরের কোন খেলা। আমি সাধারণতঃ যা যা করি অনুশীলনে, ঠিক প্রতিদিন তাই করি। আমার মনে হয় সেটা আমার ও দলের জন্য দরকার। আর প্রফেশনালজিমে আমার কাছে কোন ছাড় নেই। আমি ১০০ করি কিংবা শূন্য রানে আউট হই, সেটা আমার হাতে নাই। কিন্তু চেষ্টা, প্রসেস এবং সততা আমার হাতে। সেটা শুধু ক্রিকেটে নয়, আমার জীবনের একমাত্র ব্রত।’

মুশফিকের শেষ কথা হলো, তিনি পুরোদস্তুর পেশাদার মানসিকতা সম্পন্ন একজন মানুষ। তার একাগ্রতা ও সিরিয়াসনেস সময়, পরিবেশ-পরিস্থিতিতেও বদল হয় না। তাই মুখে এমন কথা, ‘আমি শততম টেস্ট খেলতে নামার সময়ও ভেবেছি, প্রথম টেস্ট খেলতে নামছি। আমি আমার ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলার জন্য যেমন একাগ্র, আবেগপ্রবণ ও সিরিয়াস ছিলাম, এই ১০০ নম্বর টেস্টে এসেও আমার একাগ্রতা ও সিরিয়াসনেস একই আছে। আমার কাছে সব টেস্টই স্পেশাল। সব টেস্ট ম্যাচে আমি এভাবেই নিজেকে তৈরি করার চেষ্টা করি। সেটাই আমার একমাত্র ব্রত। আমার নিজের সম্পর্কে এর বাইরে আর কিছু বলার নেই।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31