IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> একযুগ পর ঢাকা স্টেডিয়ামে খেলবে জাতীয় নারী ফুটবল দল

একযুগ পর ঢাকা স্টেডিয়ামে খেলবে জাতীয় নারী ফুটবল দল

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ নারী ফুটবল দলের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছিল দেশের খেলাধুলার প্রধান ভেন্যু ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ২০১০ সালের ২৯ জানুয়ারি সাউথ এশিয়ান গেমসে (এসএ) নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বৈশ্বিক ফুটবলে পথচলা শুরু হয়েছিল সাবিনা খাতুনদের। ১৫ বছরে বাংলাদেশের মেয়েরা ২৩ দেশের বিপক্ষে ৭৩টি ম্যাচ খেলেছে। তবে অভিষেক হওয়া ভেন্যু ঢাকা জাতীয় স্টেডিয়ামে জাতীয় নারী ফুটবল দলের ম্যাচ খেলা হয়নি এক যুগেরও বেশি সময় ধরে।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সর্বশেষ খেলেছে ২০১৩ সালের ২৫মে ফিলিপাইনের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। দীর্ঘ ১২ বছর ৬ মাস পর নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের দেশের প্রধান এই ভেন্যুতে পা পড়বে আগামী ২৬ নভেম্বর। ওই দিন মালয়েশিয়ার বিপক্ষে আফঈদা খন্দকাররা খেলবেন ত্রিদেশীয় কাপের প্রথম ম্যাচ। অন্য দলটি আজারবাইজান। ২ ডিসেম্বর ইউরোপের কোনো দেশের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দল প্রথমবার খেলতে নামবে ওই দিন।

বাংলাদেশ নারী ফুটবল দল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ২৭ অক্টোবর ব্যাংককে থাইল্যান্ডের বিপক্ষে। এই সফরে পিটার বাটলারের দলে যারা ছিলেন তাদের কারোরই সিনিয়র জাতীয় দলের হয়ে ঢাকা স্টেডিয়ামে ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। শিউলি আজিম, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, শামসুন্নাহার, তহুরাদের কয়েকজনের এই মাঠে খেলার অভিজ্ঞতা আছে বয়সভিত্তিক দলের জার্সিতে। কিছুদিন আগে আফঈদারা অনুশীলন করেছেন জাতীয় স্টেডিয়ামে। নতুন করে সাজানো এই স্টেডিয়ামে থাইল্যান্ড থেকে আসার পর সপ্তাহখানেক ঢাকা স্টেডিয়ামে অনুশীলন করিয়েছিলেন পিটার বাটলার।

নারী ফুটবলাররা এখন বিশেষ ক্যাম্প করছেন চট্টগ্রামে। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ইংলিশ কোচ পিটার বাটলার বলছিলেন, ‘২৩ নভেম্বর ঢাকায় ফিরবো। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে দুই দিন ২৪ ও ২৫ নভেম্বর ম্যাচ ভেন্যুতে অনুশীলন হবে। ঢাকায় অনুশীলন শুরু করবো ২৩ জনের চূড়ান্ত দল নিয়েই।’ বর্তমানে চট্টগ্রামে ক্যাম্পে আছে ৪৫ জন ফুটবলার। এশিয়ান কাপের জন্য জাতীয় ও অনূর্ধ্ব-২০ দলের অনুশীলন এক সাথেই চলছে।

পিটার বাটলারের ক্যাম্পে যে ফুটবলাররা আছেন তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র হলেন ডিফেন্ডার শিউলি আজিম। ২৩ বছর বয়সী শিউলি আজিমের জাতীয় দলে অভিষেক হয়েছিল ২০১৪ সালে কৃষ্ণা রানী সরকার ও মাসুরা পারভীনদের সাথে। পিটারের ক্যাম্পে যারা আছেন তাদের মধ্যে জাতীয় দলে সবচেয়ে বেশি ম্যাচ (৪৭টি) খেলা ফুটবলারও শিউলি।

জাতীয় নারী ফুটবল দল ঘরের মাঠে ম্যাচ খেলতে যাচ্ছে দেড় বছর পর। গত বছর মে-জুনে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় আফঈদারা প্রীতি ম্যাচ খেলেছিল চাইনিজ তাইপের বিপক্ষে। তার আগের বছর দেশে চারটি ম্যাচ খেলেছিল জাতীয় নারী ফুটবল দল। সিঙ্গাপুর আর নেপালের বিপক্ষে খেলা দুটি করে ম্যাচ হয়েছিল কমলাপুরে। ২০২২ সালে ঘরের মাঠ কমলাপুরে বাংলাদেশের মেয়েরা মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দুটি হয়েছিল কমলাপুরে। এর আগে টানা ৮ বছর বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল দেশের বাইরে খেলেছে ২৫ ম্যাচ।

জাতীয় নারী ফুটবল দল ১৫ বছরে যে ৭৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে তা মাত্র ২১টি দেশে। এর মধ্যে ৯টি ঢাকা জাতীয় স্টেডিয়ামে, ৬টি কমলাপুরে, চারটি কক্সবাজারে ও ২টি বসুন্ধরা কিংস অ্যারেনায়। বাকি ৫২ ম্যাচ খেলেছে বিদেশের মাটিতে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তিনটি বড় সাফল্যও এসেছে বিদেশের মাটিতে। দুইবার সাফ চ্যাম্পিয়ন হয়েছে নেপালে এবং প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মিয়ানমারে বাছাই পর্ব খেলে। এমনকি অনূর্ধ্ব-২০ দল এশিয়ান কাপের টিকিটিও নিশ্চিত করেছে বিদেশে।

চট্টগ্রাম থেকে পিটার বাটলার বলছিলেন, ‘এই দলের বেশ কিছু খেলোয়াড় আছে ১৭-১৮ বছরের। আশা করি তারা সুযোগ কাজে লাগাবে। আমাদের তো দেশের মাটিতে খেলাই হয় না। সেই যে কিংস অ্যারেনায় চাইনিজ তাইপের বিপক্ষে খেলা হয়েছে। তারপর মেয়েরা প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ (৯টি) দেশের বাইরে খেলেছে। লম্বা একটা সময় পর তারা ঘরের মাঠে খেলতে যাচ্ছে।’ ইউরোপের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে যাওয়া মেয়েদের জন্য নতুন অভিজ্ঞতা হবে বলেও উল্লেখ করলেন পিটার বাটলার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31