IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> ডাবল হলো না আনিসুলের, চোট থেকে ফিরেই সেঞ্চুরি শিবলির

ডাবল হলো না আনিসুলের, চোট থেকে ফিরেই সেঞ্চুরি শিবলির

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : শেষ পর্যন্ত পারলেন না আনিসুল ইসলাম ইমন। গতকাল (শনিবার) ডাবল সেঞ্চুরির অপেক্ষা নিয়ে প্রথম দিন শেষ করেন ঢাকার এই ব্যাটারদ; কিন্তু আজ (রোববার) দ্বিতীয় দিনের শুরুতেই আউট হয়ে যান তিনি। শনিবার প্রথম সেশনে আঙুলে চোট নিয়ে মাঠ ছাড়া তারই সতীর্থ আশিকুর রহমান শিবলি আজ ব্যাটিংয়ে ফিরেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। তিন সেঞ্চুরিতে চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে ঢাকা।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৫৪১ রান করেছে ঢাকা বিভাগ। গতকাল ১৮৩ রানে দিন শেষ করা ইমন আজ সকালে ফিরেছেন ১৮৬ রানে। ১০০ রানে অপরাজি থাকেন শিবলি। জবাবে ব্যাট করতে নেমে ২৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে চট্টগ্রাম বিভাগ।

২ উইকেটে ৩৫৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ঢাকা। তবে মাঠে নামার পর স্কোরবোর্ডে ৩ রান যোগ হতেই হাসান মাহমুদের শিকার হয়ে সাজঘরে ফেরেন আনিসুল ইসলাম ইমন। ১৮৬ রানে শেষ হয় তার ইনিংস। ২৩৮ বলের ইনিংসে ১৮ চার ও ৫ ছক্কা এসেছে তার ব্যাট থেকে।

এরপর ব্যাটিংয়ে ফেরেন শিবলি। শনিবার ২৭ রানে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। আজ মাঠে ফিরে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন এই ব্যাটার। পঞ্চম উইকেটে মার্শাল আইয়ুব ও শিবলি মিলে গড়েন ১০৫ রানের জুটি। অন্যপ্রান্তে দারুণ খেলতে থাকা মার্শাল দেড়শ পূরণ করেন ২২০ বলে।

এরপর বেশ ভালোভাবেই এগোচ্ছিলেন ডাবল সেঞ্চুরির দিকে; কিন্তু তিনিও পারলেন না ডাবল সেঞ্চুরি পূরণ করতে। ব্যক্তিগত ১৬৫ রানে তাকে ফেরান চট্টগ্রামের স্পিনার হাসান মুরাদ। এরপর ঢাকার অধিনায়ক মাহিদুল ইসলাম অংকনকে নিয়ে আবার নতুন করে জুটি গড়েন শিবলি। তবে সেটা বেশি বড় হয়নি, বাকিরা হঠাৎ করে যাওয়ার-আসার মিছিল শুরু করলেও অন্যপ্রান্তে অবিচল ছিলেন শিবলি। ২০১ বলে তিনি সেঞ্চুরি পূরণ করতেই ৬ উইকেটে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করে দেয় ঢাকা।

জবাবে ব্যাটিংয়ে নেমে ২৩ রানেই ৪ উইকেট হারায় চট্টগ্রাম। কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। সুমন খান একাই ফেরান মাহমুদুল হাসান জয় ও ওমর হাসানকে। এরপর ইয়াসির রাব্বি ও ইরফান শুক্কুর মিলে এখন বিপর্যয় ঠেকানোর চেষ্টা করছেন।

ঢাকা বিভাগ, ১ম ইনিংস: ৫৬৫/৬, ১৩০.২ ওভার (আনিসুল ইসলাম ১৮৬, মার্শাল আইয়ুব ১৬৫, আশিকুর রহমান শিবলি ১০০*; হাসান মাহমুদ ২/১৪৯, ইরফান হোসেন ২/৮৭)।

চট্টগ্রাম বিভাগ, ১ম ইনিংস: ৯৪/৬, ২৩.৩ ওভার (ইরফান শুক্কুর ৪৩, ইয়াসির আলি রাব্বি ২০, মাহমুদুল হাসান জয় ৯; সুমন খান ৩/৪২, রিপন মন্ডল ২/২২)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31