IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> সন্ধ্যায় শেষ হলো আইসিসি ও বিসিবির বৈঠক

সন্ধ্যায় শেষ হলো আইসিসি ও বিসিবির বৈঠক

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : শুরু থেকেই বাংলাদেশের পক্ষ থেকে দুটি দাবিই স্পষ্টভাবে উত্থাপন করা হয়েছে। এক— কোনোভাবেই বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। দুই— বাংলাদেশের ম্যাচগুলো বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় স্থানান্তর করতে হবে। জানা গেছে, শুরু থেকে শেষ পর্যন্ত এই দাবিতে অটল ছিল বাংলাদেশ।

সরকার ও বিসিবি— উভয় পক্ষ থেকেই বারবার একই অবস্থান জানানো হয়েছে। এমনটাই ধরে নেওয়া যায় যে, সেই সিদ্ধান্তে অনড় থেকেই বিসিবি কর্মকর্তারা আজ শনিবার আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন।

এর আগেই জানা যায়, বিসিবির সঙ্গে আলোচনা করতে এবং আন্তরিক পরিবেশে কথা বলতে গতকাল শুক্রবার রাজধানীতে পৌঁছান আইসিসির এক শীর্ষ কর্মকর্তা।

আজ শনিবার অনুষ্ঠিত হয় আইসিসি ও বিসিবির সেই বহুল প্রতীক্ষিত সভা। সভাটির দিকেই তাকিয়ে ছিলেন দেশের ক্রিকেটপ্রেমীরা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুরে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শুরুর প্রায় এক ঘণ্টা আগে থেকেই স্টেডিয়ামের আশপাশে একটাই গুঞ্জন— আইসিসি কর্মকর্তার সঙ্গে বিসিবির মিটিংটা কোথায়? কখন?

বিসিবির অন্যতম সহ-সভাপতি শাহাদত হোসেন দেশের অন্যতম পাঁচ তারকা হোটেল ‘ওয়েস্টিন’-এর সিইও হওয়ায় ধারণা করা হয়েছিল, গুরুত্বপূর্ণ এই বৈঠকটি ওয়েস্টিন হোটেলেই অনুষ্ঠিত হবে।

এমন ধারণায় দুপুরের আগেই ওয়েস্টিন হোটেলের আশপাশে ভিড় করেন গণমাধ্যমকর্মীরা। তবে দুপুর থেকে বিকেল গড়ালেও কেউ নিশ্চিত হতে পারেননি— আইসিসি ও বিসিবির বৈঠকটি আদৌ ওয়েস্টিন হোটেলেই হচ্ছে কি না।

এদিকে বিসিবির পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। আনুষ্ঠানিকভাবে কোনো প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। কোনো পরিচালকও এই বৈঠক নিয়ে প্রকাশ্যে একটি কথাও বলেননি। এমনকি সভা কোথায়, কখন শুরু হয়েছে— সে তথ্য জানাতেও পরিচালকদের মধ্যে দেখা গেছে চরম দ্বিধা। মোটকথা, পুরো বিষয়টি ঘিরে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা হয়েছে।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোর্ড পরিচালকদের সঙ্গে যোগাযোগের চেষ্টাও ব্যর্থ হয়। নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত তিনজন পরিচালক জানিয়েছেন, ‘ভাই, আমরা কিছুই জানি না। এটা বোর্ড প্রেসিডেন্ট নিজেই ডিল করছেন।’

সন্ধ্যার পর ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন নিশ্চিত করেন, বিকেল সাড়ে পাঁচটার কিছু পর বৈঠক শেষ হয়েছে।

তবে এ বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি বিসিবির এই পরিচালক। শুধু জানান, কিছুক্ষণ পর বোর্ড থেকে প্রেস রিলিজের মাধ্যমে বৈঠকের ফলাফল গণমাধ্যমকে জানানো হবে।

যদিও আনুষ্ঠানিকভাবে কেউ কিছু না বললেও খোঁজ নিয়ে জানা গেছে, বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহ-সভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন এবং সিনিয়র পরিচালক নাজমুল আবেদিন ফাহিম আইসিসি কর্মকর্তার সঙ্গে আলোচনায় অংশ নেন।

তারা ঠিক কী আলোচনা করলেন? শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলার সম্ভাবনা কতটা? এসব প্রশ্নের উত্তর জানতে এখন বিসিবির আনুষ্ঠানিক প্রেস রিলিজের অপেক্ষায় থাকতে হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31