IMG-LOGO

রবিবার, ২৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিরাজশাহীতে মাদকসেবনের দায়ে ১ ব্যক্তির অর্থ ও কারাদণ্ডতুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীনগ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে জাতীয় পর্যায়ে অংশ নিতে চীন মৈত্রী সম্মেলনে বাঘার তিন উদ্ভাবকতানোরে পূর্ব শত্রুতার জের ধরে নারীকে পিটিয়ে জখম,থানায় অভিযোগরাজশাহীতে সচেতনতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষায়ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত‘বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে’রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরতে মেতে উঠেছেন যুবকরাবাগমারায় ভবানীগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত‘বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধারসহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতরাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলেরনবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে অর্ধলক্ষাধিকটাকার মাছ নিধনের অভিযোগগোমস্তাপুরে ৩৭হাজার ৪৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল
Home >> খেলা >> টপ নিউজ >> টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’আয়ারল্যান্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, সূচি দুই মাস আগেই প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে তত বেশি। এমনকি বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তনের কথাও শোনা যাচ্ছে। তবে এমন কিছুতে রাজি নয় আয়ারল্যান্ড।

সূচি অনুযায়ী বিশ্বকাপে গ্রুপ পর্বের সব ম্যাচ আয়ারল্যান্ড খেলবে শ্রীলঙ্কায়। বাংলাদেশের ম্যাচগুলো হবে ভারতে। তবে নিরাপত্তা ইস্যুতে ভারতের মাঠে খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দুই দফা চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভিডিও কনফারেন্সে কথাবার্তাও বলেছে তারা। গতকাল বিসিবি-আইসিসির আলাপ-আলোচনার পর ক্রিকবাজসহ ভারতের বেশ কিছু সংবাদমাধ্যমে বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ক্রিকেট আয়ারল্যান্ডের (সিআই) এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘বর্তমান সূচি থেকে আমরা সরছি না। এমন নিশ্চয়তা আমাদের দেওয়া হয়েছে। গ্রুপ পর্বের ম্যাচগুলো অবশ্যই আমরা শ্রীলঙ্কায় খেলব।’

ভেন্যু পরিবর্তন নিয়ে ক্রিকবাজ যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেটার সঙ্গে সহমত বিবিসি সাংবাদিক নাথান জনস। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে জনস লিখেছেন, ‘ক্রিকেট আয়ারল্যান্ড আইসিসির কাছ থেকে নিশ্চয়তা পেয়েছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে তাদের (আয়ারল্যান্ড) বাধ্য করা হয়নি। সূচি অনুযায়ী আয়ারল্যান্ডের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই হবে।’

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনাবিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা
ভারতে দল না পাঠানোর বিষয়ে নিজেদের অনড় অবস্থান তুলে ধরেছে বিসিবি। একইসঙ্গে গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আলোচনাকালে বিসিবি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসির কাছে তাদের আনুষ্ঠানিক অনুরোধ পুনরায় ব্যক্ত করেছে। একইসঙ্গে দল, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যম এবং অন্যান্য অংশীজনদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগের কথা বোর্ড তুলে ধরেছে।

আইসিসির ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনার সশরীরে থাকার কথা থাকলেও ভিসা প্রত্যাশার চেয়ে দেরিতে পাওয়ায় তিনি সশরীরে উপস্থিত হতে পারেননি এবং ভার্চুয়ালি আলোচনায় যোগ দেন। কোনো সুরাহা না হওয়ায় আলোচনা চালিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি উল্লেখ করো, গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে বিসিবি ও আইসিসি একমত হয়েছে।

নিরাপত্তা শঙ্কায় গত ৪ জানুয়ারি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্বকাপ। ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজক হিসেবে আছে শ্রীলঙ্কাও। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। গ্রুপ পর্বে তাদের চার ম্যাচের তিনটিই কলকাতায়। একটি হবে মুম্বাইয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে আয়ারল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031