IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন
Home >> খেলা >> টপ নিউজ >> তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে উপজেলা পর্যায়ে দু দিন ব্যাপী প্রাথমিক বিদ্যালয় বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার বিকেলের দিকে মিনি স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বালক তানোর পৌর এলাকার চাপড়া প্রাথমিক বিদ্যালয় বনাম চান্দুড়িয়া ইউপির গাগরন্দ প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণ করেন। চাপড়া প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে গাগরন্দ প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চান্দুড়িয়া ইউপির বালিকা প্রাথমিক বিদ্যালয় বনাম বাঁধাইড় ইউপির টেটনা বালিকা প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণ করেন। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় টাইবেকারে কাঠাল পাড়া বালিকা প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে টেটনা প্রাথমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খান। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসীর সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক , উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কুন্দাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম আয়েশ উদ্দিন, সহসভাপতি তানোর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সহসভাপতি সিন্দুকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব আলী, সিনিয়র সহসভাপতি তালন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, সরনজাই -১ সরকার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক আজহারুল কবির প্রমুখ।

খেলায় রেফারি ও কোচের দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, শিক্ষক জাহাঙ্গীর আলম এবং কবির হোসেন। এর আগে গত বুধবার খেলায় উপজেলার সাত ইউনিয়ন ও দুই পৌরসভার বালক ও বালিকা ১৮ টি স্কুল অংশ গ্রহণ করেন।

ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলায় অংশ নেয়। ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের চ্যাম্পিয়ন টিম উপজেলা পর্যায়ে খেলার সুযোগ পায়। সাত ইউনিয়ন ও দুই পৌরসভার ১৮ টি স্কুল উপজেলা পর্যায়ে খেলায় অংশ নেয়।

ইউএনও নাঈমা খান খেলোয়াড়দের বলেন, খেলায় হারজিত থাকবে। এজন্য মন খারাপের কিছু নেই। এত স্কুলের মধ্যে তোমরা ফাইনাল খেলছ। এটাই অনেক বড় পাওয়া তোমাদের। তোমরা যাতে নিয়োমিত খেলাধূলা করতে পার এজন্য ফাইনালে অংশ নেয়া প্রত্যেক খেলোয়াড়কে ম্যাডেন দেয়া হয়েছে। বর্তমান সরকার প্রাথমিক পর্যায়ের ক্ষুদে খেলোয়াড় বাচাই শুরু করেছে। তারই ধারাবাহিকতায় এই টুর্নামেন্ট। আগামীতে শুধু উপজেলা পর্যায়ে না জেলা পর্যায়ে তোমাদের কে চ্যাম্পিয়ন হতে হবে। যারা পরাজিত হয়েছ তোমরা নিজেদের এমন ভাবে তৈরি করবা যাতে করে আগামী টুর্নামেন্টে তোমরা চ্যাম্পিয়ন হতে পার। আমি তোমাদের সকলের মঙ্গল কামনা করি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031