IMG-LOGO

বৃহস্পতিবার, ২৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকল্যাণমূখি কাজে সরকার সার্বিক সহযোগিতা করবে: এমপি চাদনিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরুসিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসিমিলারের ঘরে পর্যাপ্ত পরিমান এলসির চাল থাকার কারনে ধান কিনতে তেমন আগ্রহ দেখাচ্ছেন না মিলাররা : লোকসানের কবলে কৃষকরাগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতগোমস্তাপুর জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনমান্দায় সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগবাউয়েটে কম্পিউটার সোসাইটির উদ্যোগে প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিতবদলগাছীর ছোট যমুনা নদীর ধারে ফেলা হচ্ছে ময়লা- আবর্জনা ;পরিবেশ হচ্ছে দূষিতবাগমারায় নিলামে ভবানীগঞ্জ হাটের ডাক ৮ লাখ ৬০ হাজারতামিলনাড়ুতে নির্বাচন, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কতখানি এগিয়ে চলচ্চিত্র তারকা বিজয়?জেলা পরিষদের প্রশাসকগণের প্রশিক্ষণকোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিতভূমি অফিসে হয়রানি বন্ধে নতুন সেবা অভিযোগ দিলেই দ্রুত ব্যবস্থা
Home >> খেলা >> লিড নিউজ >> নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

ধূমকেতু নিউজ ডেস্ক : তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে সফরকারী নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়েছে বাংলাদেশ। এতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল টাইগাররা। স্বাগতিকদের হয়ে ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল শান্ত, পাঁচ উইকেট তুলে নিয়েছেন মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।

আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ডাক হয়ে ফেরেন সাজঘরে। আরেক ওপেনার তানজিদ তামিম ফেরেন ৫ বলে ১ রান করে। দুটি চারে ২৬ বলে ১৮ করা সৌম্য সরকার আউট হলে অনেকটা চাপেই পড়ে বাংলাদেশ।

তবে, লিটনকে সাথে নিয়ে উইকেট সামলে নাজমুল হাসান শান্তর দৃঢ় ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে ওঠে টাইগাররা। ছাব্বিশতম ওভারে এসে শান্ত তুলে নেন ফিফটি। ফিফটি করতে ৭০ বল খেলেন শান্ত।

৭১ বল খেলে ফিফটি তুলে নেন আরেক ব্যাটসম্যান লিটন দাস। দীর্ঘ ১৯ ইনিংস পর ফিফটির দেখা পান তিনি। ৯১ বলে ৭৬ রান করে লেনক্সের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে বোল্ড হন লিটন।

ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তাওহীদ হৃদয় মাঠে আসলে তাকে নিয়ে সেঞ্চুরির দিকে আগান শান্ত। ১১৪ বলে শান্ত তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। রানের গতি বাড়াতে গিয়ে সীমানায় ক্যাচ দিয়ে ১০৫ রানে আউট হন শান্ত।

ইনিংসের ৪৮তম ওভারে দলীয় ২৫৬ রানে অধিনায়ক মিরাজ আউট হওয়ার পরবর্তী ওভারে আরও ২ উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ৮ উইকেটে ২৬৫ রান সংগ্রহ করে। তাওহীদ হৃদয় অপরাজিত থাকেন ৩৩ রানে।

কিউইদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন উইল ও’রুর্ক। দুটি করে উইকেট পান বেন লিস্টার ও জেয়ডেন লেনক্স এবং একটি উইকেট শিকার করেন ডিন ফক্সক্রফট।

২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা। ব্যক্তিগত ৪ ও দলীয় ৮ রানে মোস্তাফিজের বলে লিটনের তালুবন্দি হয়ে বিদায় নেন কিউই ওপেনার হেনরি নিকোলস। দলীয় ৫৪ রানে সাজঘরে ফেরেন উইল ইয়ং। তাদে আউট করেন নাহিদ রানা।

দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান তোলেন ফক্সক্রফট। ৭২ বলে ৭৫ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে ৭টি ছক্কা। এছাড়া, অর্ধশতক তুলে নেন নিক কেলি। ৫৯ রানে মোস্তাফিজের বলে বিদায় নেন তিনিও।

বাকিদের মধ্যে মোহাম্মদ আব্বাসের ব্যাটে আসে ২৫ রান। শেষ পর্যন্ত ৪৪ ওভার ৫ বলে ২১০ রানেই গুটিয়ে যায় কিউইরা।

বাংলাদেশের পক্ষে ৪৩ রানের খরচায় ৫টি উইকেট তুলে নেন মোস্তাফিজ। এছাড়া ২টি করে উইকেট পান নাহিদ রানা ও মেহেদী মিরাজ। ১টি উইকেট পান শরীফুল ইসলাম।

আগামী সোমবার (২৭ এপ্রিল) তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দু’দল। একই ভেন্যুতে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031