IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> হাসান আলির ঘর আলো করলো রাজকন্যা

হাসান আলির ঘর আলো করলো রাজকন্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানি পেসার হাসান আলি বাবা হয়েছেন। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি জানিয়েছেন, কন্যা সন্তান এসেছে তার ঘর আলো করে।

রাজকন্যার জন্য সবার কাছে দোয়া চেয়ে হাসান আলি টুইটে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান উপহার দিয়েছেন। আমার রাজকন্যাকে আমাদের পরিবারে স্বাগতম। আশা করি, আমার ছোট্ট পরীর অনেক অনেক স্বপ্ন থাকবে এবং সর্বশক্তিমান তার জীবনে চলার পথে সব স্বপ্ন পূরণ করবেন। আমিন। সবাই তার জন্য দোয়া করবেন।’

হাসান আলির এই টুইটের পর একের পর এক শুভেচ্ছাবার্তায় ভরে যায় টুইট। সতীর্থরা তাকে শুভেচ্ছায় সিক্ত করেন।

পাকিস্তান দলের পেসার শাহীন শাহ আফ্রিদির টুইট, ‘মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক অনেক শুভেচ্ছা।’

ব্যাটসম্যান আহমেদ শেহজাদ লিখেছেন, ‘মাশাআল্লাহ! তোমার এবং ভাবীর জন্য অনেক শুভকামনা। ছোট্ট রাজকন্যা এবং ভাবীর জন্য দোয়াও রইলো।’

রোহাইল নাজির লিখেছেন, ‘অভিনন্দন বন্ধু। সর্বশক্তিমান আল্লাহ তোমাকে এমন সুন্দর একটি উপহার দিয়েছেন। অনেক অনেক দোয়া এবং শুভকামনা।’

মোহাম্মদ নেওয়াজ লিখেছেন, ‘অভিনন্দন হাসো (হাসান আলি)।’

সম্প্রতি রেকর্ড গড়া ইনিংস খেলা ফাখর জামানের টুইট, ‘মাশাআল্লাহ। আমার ভাইয়ের জন্য অনেক শুভকামনা।’

শাদাব খান লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাই, অনেক অনেক শুভেচ্ছা।’

পাকিস্তান নারী ক্রিকেট দলের তারকা বিসমাহ মারুফ লিখেছেন, ‘হাসান ভাই, অনেক অনেক শুভকামনা। মা ও কন্যার জন্য দোয়া রইলো।’

শুভেচ্ছা জানিয়েছেন হাসান আলির সতীর্থ শোয়েব মালিকের স্ত্রী ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জাও। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ‘লাভ’ রিয়েক্ট দিয়ে নতুন অতিথির জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।

২৬ বছর বয়সী হাসান আলি ২০১৯ সালের আগস্টে বিয়ে করেন সামিয়া আরজুকে। সামিয়া ভারতীয় বংশোদ্ভূত। এক বন্ধুর মাধ্যমে তার সঙ্গে পরিচয় হয় হাসানের। চলতি বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31