IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> কোহলি ফাঁস করলেন আরসিবির হয়ে খেলার রহস্য

কোহলি ফাঁস করলেন আরসিবির হয়ে খেলার রহস্য

ধূমকেতু নিউজ ডেস্ক : আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি) মানেই বিরাট কোহলি। প্রথম আসর থেকেই এই দলের হয়ে মাঠে নামছেন তিনি।

দলটির অধিনায়কও তিনি। বেশ কয়েকবার প্লে-অফ খেললেও একবারও শিরোপার স্বাদ নিতে পারেনি আরসিবি। যা নিয়ে নিয়মিত সমালোচনা শুনতে হয় অধিনায়ক কোহলিকে।

কোহলিকে আরসিবি ছেড়ে দিয়ে অন্য দলে খেলার প্রস্তাবও দেওয়া হয়।

অথচ সমালোচনা হজম করে আরসিবিতেই থেকে গেলেন কোহলি। বারবারই সেসব লোভনীয় প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি।

যে কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তথা আরসিবিতেই থাকতে চান কেন ভারত দলের অধিনায়ক? সে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।

এবার সেই রহস্য ফাঁস করলেন বিরাট কোহলি।

আরসিবি ম্যানেজমেন্টের ভালবাসা ও সাহায্যের কৃতজ্ঞায় দলটির ছেড়ে আর কোথাও যেতে রাজি নন কোহলি।

তিনি বলেন, ‘অন্যান্য অনেক দলেরই সমর্থক সংখ্যা বেশি হতে পারে। তবে আমাদের সমর্থক সংখ্যাও কম নয়। অন্য কোনো দলের হয়ে এই সম্মান, ভালবাসা, অনুভূতি আমি উপভোগ করতে পারব বলে মনে হয় না। আমি দলের থেকে সব রকম সাহায্য পেয়েছি। ম্যানেজমেন্ট কোনোদিন আমাকে কোনো কিছুর জন্য চাপ দেয়নি। আমার ওপর জোর খাটাননি তারা। সর্বদা যোগ্য সম্মান দিয়েছে। টিম ম্যানেজমেন্টের জন্য অধিনায়কের এমন সম্পর্ক তেমন একটা দেখা যায় না। তাই শুধুমাত্র ট্রফি জিতিনি বলে অন্য কোনো দলে যোগদানের বিষয়টি আমার মাথায় আসেনি।’

কোহলি আরো বলেন, এখনও পর্যন্ত ট্রফি না পেলেও মাঠে আমরা নিজেদের সবটুকু উজাড় করে দিই। খেলার প্রতি আবেগ, উদ্দীপনা এবং চেষ্টায় কোনও ত্রুটি রাখিনি আমরা।

আর এই কারণেই গার্ডেন সিটির ফ্রাঞ্চাইজি ছেড়ে অন্য কোনও দলে যেতে রাজি নন বিরাট কোহলি।

প্রায় দেড় দশক ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএল খেলছেন বিরাট কোহলি। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আরসিবিতে যোগ দিয়েছিলেন বিরাট।

এরপর হয়েছেন দলটির অধিনায়ক। কিন্তু ১৩টি আসর পেরিয়ে গেলেও ট্রফি এনে দিতে পারেননি এখনও ।

এবারের আসরে ভাগ্য বদলাবে বলে আশাবাদী কোহলি। প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে সে কথাই জানান দিলেন কোহলি।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31