IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> প্রথম ম্যাচে সাকিব খেলবেন?

প্রথম ম্যাচে সাকিব খেলবেন?

ধূমকেতু নিউজ ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক ম্যাচে সর্বোচ্চ চার বিদেশি খেলানোর নিয়ম আছে।

সেই নিয়মে সাকিব আল হাসান কি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মূল একাদশে জায়গা পাচ্ছেন? শুক্রবার আইপিএলের ১৪তম আসর শুরুর আগে থেকেই এমন প্রশ্ন উঁকি দিচ্ছে বাংলাদেশি সমর্থকদের মনে।

আজ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রয়েছে কলকাতার প্রথম ম্যাচ। তাই সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে।

সেই প্রশ্ন সামনে রেখেই নিজেদের প্রথম ম্যাচের আগে মরগ্যান জানালেন, সাকিবকে নিয়ে দলের পরিকল্পনার কথা।

আজকের ম্যাচে সাকিব খেলছেন— সরাসরি এমন বক্তব্য না দিলেও মরগ্যান ইঙ্গিত দিয়েছেন, প্রতিটি ম্যাচেই সাকিবকে দরকার।

কেকেআর অধিনায়ক বলেন, ‘আইপিএলে ভারতের বিভিন্ন শহরে খেলা হবে। সব মাঠের চরিত্র এক নয়। পরিবেশও এক নয়। সাকিব দলে আসায় বৈচিত্র্য বেড়েছে। আন্তর্জাতিক স্তরে তো বটেই, আইপিএলেও অনেক দুর্দান্ত পারফরম্যান্স আছে তার। সাকিবের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় দল। আশা করি, নিরাশ হব না আমরা।’

সাকিবের অভিজ্ঞতা ও পারফরম্যান্স বড় ভূমিকা রাখবে জানিয়ে মরগ্যান বলেন, ‘আইপিএল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি টুর্নামেন্ট। এ ধরনের টুর্নামেন্টে নির্দিষ্ট আচরণের ক্রিকেটার খুব প্রয়োজন। এমন ক্রিকেটার প্রয়োজন, যারা প্রতিটি ম্যাচেই প্রায় একই ধরনের খেলা খেলেন। সাকিব অথবা সুনীল নারিন একই ধরনেরই চরিত্র। দল বিপদে পড়লে কোনো দ্বিধা ছাড়াই তাদের হাতে বল তুলে দেওয়া যায়।’

বিশ্লেষকরা বলছেন, আইপিএলে এক ম্যাচে সর্বোচ্চ চার বিদেশি ক্রিকেটার খেলাতে পারে কোনো দল। যে হিসেবে বিদেশি খেলোয়াড় মরগ্যান অধিনায়ক হিসেবে কলকাতার একাদশে ঠাঁই পাচ্ছেন স্বাভাবিকভাবেই। অর্থের বন্যা বইয়ে কিনে প্যাট কামিন্সকেও দলে রাখবে তারা। বাকি রইলেন সুনীল নারিন, আন্দ্রে রাসেল, লকি ফার্গুসন, টম সেইফার্ট, বেন কাটিং ও সাকিব আল হাসান। এতজন বিদেশির ভিড়ে সাকিব কি দলে জায়গা পাবেন কিনা প্রশ্নে চিদাম্বরামের স্পিনসহায়ক পিচের প্রসঙ্গ আসে। যেই অর্থে অলরাউন্ডার সাকিবই হতে পারেন প্রথম পছন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31