IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> তামিম-শান্ত জুটিতে বিপাকে শ্রীলঙ্কা

তামিম-শান্ত জুটিতে বিপাকে শ্রীলঙ্কা

Bangladesh’s Tamim Iqbal reacts after his dismissal during the first Test cricket match between Bangladesh and England at Zahur Ahmed Chowdhury Cricket Stadium in Chittagong on October 21, 2016. / AFP / Dibyangshu SARKAR (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP/Getty Images)

ধূমকেতু নিউজ ডেস্ক : দুই টেস্ট সিরিজের প্রথমটিতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া এ ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। তবে শান্তকে সঙ্গী করে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন তামিম। ইতোমধ্যেই দলের স্কোর ফিফটি পার করেছেন এ দুজন।

১৮ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ এক উইকেটে ৭৩ রান। তামিম ইকবাল ৫০ রানে এবং নাজমুল হোসাইন শান্ত ২০ রানে ক্রিজে আছেন।

এর আগে তামিমের ব্যাটে প্রথম ওভারে দুই বাউন্ডারিতে ৮ রান এলেও দ্বিতীয় ওভারের শেষ বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন সাইফ হাসান (০)। রিভিউ নিয়ে তাকে ফেরায় শ্রীলঙ্কা। বিশ্ব ফার্নান্দোর করা ওই বলটি সরাসরি প্যাডে আঘাত হানলেও সাড়া দেননি ফিল্ড আম্পায়ার রুচিরা পাল্লিইয়াগুরুগে। তবে কনফিডেন্টলি রিভিউ নিয়ে উইকেট পান ফার্নান্দো। যাতে মাত্র ৮ রানেই প্রথম উইকেট হারায় টাইগাররা।

তার আগে সকালে টস জিতে আগে ব্যাটিং নেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক। পাল্লেকেলেতে টস একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসেবে দেখা দেয়। এই মাঠে অনুষ্ঠিত এর আগের তিনটি ম্যাচেই আগে ব্যাটিং করা দলই জয় লাভ করেছে। সুতরাং এখানে টস একটা বড় ফ্যাক্ট, যারা এখানে টসে জেতে তারাই আগে ব্যাটিং করে এবং ম্যাচও জিতে নেয়।

অর্থাৎ সে হিসেবে দেখা যাচ্ছে- বাংলাদেশ দলের টস ভাগ্য খুবই ভালো। এখন শেষটা ভালো হলেই ষোলকলা পূর্ণ হবে। তবে তার জন্য অবশ্য পাঁচ দিন বা তার কম সময় পর্যন্ত অপেক্ষায় থাকতেই হচ্ছে!

আজ মূলত তিন পেসার আর দুই স্পিনার নিয়েই একাদশ সাজিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তাহলে এবার দেখে নিন, বাংলাদেশ দলের চূড়ান্ত একাদশ। সঙ্গে থাকছে শ্রীলঙ্কা একাদশও।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসাইন শান্ত, মোমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসাইন, তাসকিন আহমেদ ও আবু জায়েদ রাহী।

শীলঙ্কা একাদশ:
দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জায়া ডি সিলভা, পাথুম নিসানকা, নিরোশন ডিকভেলা (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারঙ্গা, সুরঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31