IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> সমান তালে জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

সমান তালে জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

ধূমকেতু নিউজ ডেস্ক : অধিনায়ক দিমুথ করুনারত্নের ব্যাটের ওপর ভর করে বাংলাদেশের ৫৪১ রানের জবাবে বেশ ভালোভাবেই লড়ছে শ্রীলঙ্কা। তারাও সমান তালে জবাব দিচ্ছে বাংলাদেশকে। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২২৯। লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে ৮৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন। তাঁর সঙ্গী ছিলেন ২৬ রান করা ধনঞ্জয়া ডি সিলভা।

চতুর্থ দিনে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের দেখেশুনে খেলেছেন দুই লঙ্কান ব্যাটসম্যান করুনারত্নে ও ডি সিলভা। এরই মধ্যে ২৪৭ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন করুনারত্নে। টাইগার পেসার তাসকিন আহমেদের বল মিড উইকেটে ঠেলে দিয়ে তিন অঙ্কে পৌঁছান এই লঙ্কান অধিনায়ক। টেস্টে এটি তার ১১তম সেঞ্চুরি।

এছাড়া প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫৪১ রানের জবাব দিতে নেমে বেশ ভালোভাবেই জবাব দিচ্ছিলো শ্রীলঙ্কা। বিনা উইকেটে ১১ রান করে মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছিল তারা। বিরতি থেকে ফিরে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন লঙ্কান ওপেনার লাহিরু থিরিমান্নে। এরপর বেশ কয়েকবার সুযোগ সৃষ্টি করলেও লঙ্কানদের ওপেনিং জুটিতে ভাঙন ধরাতে পারছিলো না বাংলাদেশ।

শুরু থেকেই বল হাতে দারুণ ছন্দে ছিলে বাংলাদেশের বোলাররা। পেসার তাসকিন আহমেদ তাঁর প্রথম তিন ওভারই নিয়েছেন মেডেন। একবার থিরিমান্নেকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছিলেন এবং আম্পায়ার কুমার ধর্মসেনা আউটও দিয়েছিলেন। যদিও রিভিউ নিয়ে বেঁচে যান এই লঙ্কান ওপেনার। টিভি রিপ্লেতে দেখা গেছে বল অফ স্টাম্পের একটু বাইরে দিয়ে চলে গেছে।

উইকেটের জন্য বাংলাদেশের অপেক্ষা আর বড় হতে দেননি মেহেদী হাসান মিরাজ। তিনি চা বিরিতির ঠিক আগে থিরিমান্নেকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফিরিয়েছেন। এই ওপেনার ফিরেছেন ১২৫ বলে ৫৮ রান করে। তাঁর ইনিংসটি ছিল ৮টি চারে সাজানো। মিরাজের পর শ্রীলঙ্কা শিবিরে আঘাত হানেন তাসকিন। উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ বানিয়ে ওশাদা ফার্নান্দোকে ফেরান ডানহাতি এই পেসার। ৪৩ বলে ২০ রান করে সাজঘরে ফিরেছেন ফার্নান্দো। তাতে টেস্ট ক্রিকেটে প্রায় ৪ বছর পর উইকেট পেলেন তাসকিন।

দিনের তৃতীয় ও শেষ সেশনে তাসকিন-মিরাজের পর উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। যেখানে ৩২ বলে ২৫ রান করা অ্যাঞ্জেলো ম্যাথুসকে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন বাঁহাতি এই স্পিনার। এই বিকেলে আর কোনো উইকেট তুলতে পারেননি বাংলাদেশের বোলাররা। যদিও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন এবাদত হোসেন-তাইজুলরা। তবে সুযোগগুলো লুফে নিতে পারেনি বাংলাদেশ। ৮০ রানে ব্যাট করতে থাকা করুনারত্নের উইকেট তুলে নেয়ার সুযোগ পেয়েছিলেন তাইজুল। বল করার পর সরাসরি নিজের হাতে ক্যাচ আসলে সেটি লুফে নিতে পারেননি তিনি।

এ ছাড়া তৃতীয় দিনের অন্তিম মুহূর্তে করুনারত্নেকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছিলেন তাইজুল। তবে সেখানেও রিভিউ নিয়ে পার পেয়ে যান করুনারত্নে। যদিও সেটি ব্যাট লাগার আগে তাঁর বুটে লেগেছিল। কিন্তু টিভি আম্পারের ভুলে বেঁচে যান করুনারত্নে আর উইকেট থেকে বঞ্চিত হয় বাংলাদেশ।

এর আগে ৪ উইকেটে ৪৭৪ রানে তৃতীয় দিন শুরু করেন লিটন ও মুশফিকুর রহিম। প্রথম সেশনের শুরুতেই ১২১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন দ্বিতীয় দিন ৪৩ রানে অপরাজিত থাকা মুশফিক। এরপর ৬৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। হাফ সেঞ্চুরি তুলে নেয়ার ঠিক পরেই বিশ্ব ফার্নান্দোর করা অফ স্টাম্পের বাইরে বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এরপর মুশফিককে সঙ্গ দিতে আসেন মিরাজ।

এছাড়া দুইবার রিভিউয়ের কারণে বাঁচলেও তৃতীয়বার অফ স্টাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে আউট হন মিরাজও। তিনি ৩ রান করে সুরাঙ্গা লাকমলের বলে ক্যাচ দিয়েছেন নিরোশান ডিকওয়েলার হাতে। বেশিক্ষণ টিকতে পারেননি তাইজুল ইসলামও। মাত্র ২ রান করে তিনি ফেরেন ফার্নান্দোর শিকার হয়ে। এরপর ৭ উইকেটে ৫৪১ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31