IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> বিশেষ ব্যবস্থায় সাকিব-মোস্তাফিজকে ফিরিয়ে আনবে বিসিবি

বিশেষ ব্যবস্থায় সাকিব-মোস্তাফিজকে ফিরিয়ে আনবে বিসিবি

ধূমকেতু নিউজ ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনির্দিষ্টকালের জন্য বন্ধ করায় সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে দ্রুত দেশে ফেরাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বিশেষ ছাড়পত্র নিয়ে দুই ক্রিকেটারদের নিজেদের ব্যবস্থায় দেশে ফেরানোর পরিকল্পনা বিসিবির।

করোনার সংক্রমণ বেড়ে যায় মঙ্গলবার আইপিএল বন্ধ করে আয়োজকরা। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিতে সাকিব ও মোস্তাফিজের ১৮ মে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু তাদের আগেভাগেই ফেরাবে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন মঙ্গলবার দুপুরে বলেন,‘খবরটা মাত্রই দেখলাম আইপিএল বন্ধ। এখনও সাকিব ও মোস্তাফিজের সঙ্গে যোগাযোগ হয়নি। যেহেতু আইপিএল বন্ধ ওখানে থাকার কোনো মানে নেই। সামনে শ্রীলঙ্কা সিরিজও আছে। আমরা সেরা উপায় বের করে ওদের বিশেষ ব্যবস্থায় দেশে ফেরাবো।’

এই মুহূর্তে ভারতের সঙ্গেও ফ্লাইট যোগাযোগ বন্ধ। সে ক্ষেত্রে ভারত থেকে বিশেষ ব্যবস্থায় ফিরতে হবে এই দুই ক্রিকেটারকে। সাকিব বর্তমানে আছে আহমেদাবাদে। মোস্তাফিজ স্ত্রীসহ আছে দিল্লিতে। করোনার অত্যন্ত ঝুঁকিপ্রবণ দেশ থেকে তারা ফিরছে। এজন্য তাদের কোয়ারেন্টাইন নীতিমালা কী হবে তা নিয়েও রয়েছে প্রশ্ন।

কোয়ারেন্টাইন তিন দিনের নাকি ১৪ দিনের হবে তা জানতে এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিসিবি। সোমবার নিজামউদ্দীন চৌধুরী বলেন, ‘ভারত এবং দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত আসা যাত্রীদের জন্য ১৫ দিনের বাধ্যতামলক কোয়ারেন্টানের নতুন নীতিমালা নিয়েছে সরকার। এখন এই নীতিতে কি সাকিব ও মোস্তাফিজও পড়ে যান কিনা- সেটা নিয়ে আমরা একটু চিন্তায় আছি। আমরা পুরো ব্যাপারটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। তাদের কাছে পরামর্শ চেয়েছি।’

এদিকে শ্রীলঙ্কা দেশে আজ দেশে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তাদের তিনদিন রুম কোয়ারেন্টাইন করতে হবে। তবে বিসিবির নির্ধারিত হোটেলে করবেন নাকি বাসায় করবেন তা নিয়ে চলছে আলোচনা। প্রাথমিক আলোচনায় ছিল ক্রিকেটাররা হোটেলের করবেন। তবে দেশের বিমানে উঠার আগে প্রত্যেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট পাওয়ায় নিজ বাসায় কোয়ারেন্টাইন করতে পারেন। দলের সঙ্গে ফিরছেন না কোচ রাসেল ডমিঙ্গো। তিনি শ্রীলঙ্কা থেকেই দক্ষিণ আফ্রিকা ফিরেছেন। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সিরিজ শুরুর আগে যোগ দেবেন বাংলাদেশে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31