IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> তামিম-মুশফিকের ঝড়ো ব্যাটিংয়ে জয় লাল দলের

তামিম-মুশফিকের ঝড়ো ব্যাটিংয়ে জয় লাল দলের

ধূমকেতু নিউজ ডেস্ক : লক্ষ্য ২৮৫ রান। ওভার ৪৫টি। নিঃসন্দেহে লক্ষ্যটা অনেক বড়। তবে তার চেয়েও হয়তো উদার ছিল বিকেএসপির ৪ নম্বর মাঠটি। বাংলাদেশ দলের মধ্যে আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচটি দেখে সেটাই প্রমাণ হচ্ছে। কারণ, এতবড় স্কোরকেই মামুলি বানিয়ে ৪ ওভার আগেই ৫ উইকেটের বড় জয় পেয়ে গেলো তামিম ইকবালের বিসিবি লাল দল।

অর্থ্যাৎ, ৪১ ওভারেই মাহমুদউল্লাহ রিয়াদদের বিসিবি সবুজ দলকে হারিয়ে দিলো তামিম ইকবালের বিসিবি লাল দল। মাত্র ৫৮ বল খেলেন তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে নিজেকে বেশ ভালোভাবেই ঝালিয়ে নিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। ৭ বাউন্ডারি আর ৪টি ছক্কায় তিনি করেন ৮০ রান।

মুশফিকুর রহীমও ছিলেন দারুণ বিধ্বংসী। ৫৫ বলে তিনি খেলেন ৬৪ রানের ইনিংস। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার ছিল ২টি। তবে তাকে আউট করতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দলের বোলাররা। তিনি নিজেই মাঠ ছেড়ে উঠে যান। দীর্ঘদিন পর দলে ডাক পাওয়া ইমরুল কায়েস ৩৯ বলে খেললেন মাত্র ৩৩ রানের ইনিংস।

২৮ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। সাইফউদ্দিন অপরাজিত থাকলেন ২৬ রান করে এবং মেহেদী হাসান ২৭ বলে ২৪ রান করে মাঠ ছেড়ে যান। লিটন দাসের ব্যাট থেকে বেরিয়ে আসে মাত্র ১৫ রান।

সাকিব আল হাসান হাত ঘোরাম ৬ ওভার। রান দিয়েছেন ৪৫টি। উইকেট নিয়েছেন ১টি। তাসকিনও ৬ ওভারে দিয়েছেন ৪৫ রান। তবে কোনো উইকেট পাননি। মাহমুদউল্লাহ রিয়াদ ৩ ওভারে ২৯ রান দিয়ে নেন ২ উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে সৌম্য সরকার (৬০), মাহমুদউল্লাহ রিয়াদ (৬২) এবং আফিফ হোসেন ধ্রুবর (৬৪) তিনটি হাফ সেঞ্চুরির সৌজন্যে ৪৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে সবুজ দল। মোস্তাফিজুর রহমান ৭ ওভার বল করেন ৪৮ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31