IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের যত হ্যাটট্রিক

টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের যত হ্যাটট্রিক

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট মানেই ব্যাটসম্যানদের খেলা। বোলাররা যেখানে অসহায়।

লাইন-লেন্থ ঠিক না রেখে বল করলেই ব্যাটসম্যানের কাছে তুলোধোনা হনা তারা।

তবে কুড়ি ওভারের এই খেলায় মাঝেমধ্যে বোলাররাও দুর্দান্ত পারফর্ম করেন। তুলে নেন হ্যাটট্রিক।তবে বোলারদের এমন পারফরম্যান্স সংক্ষিপ্ততম এই ফরম্যাটে তেমন একটা দেখা যায় না।

টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বৃহস্পতিবার এমন পারফরম্যান্স দেখিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের পেস বোলিং পেস বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবু।

ডিপিএলে এবারের আসরের প্রথম হ্যাটট্রিক করার গৌরব অর্জন করলেন তিনি। তার বোলিং ফিগার ৩.১- ০-২১- ৪। যা তার এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্যারিয়ারসেরা পারফরম্যান্স।

তার হ্যাটট্রিকের সুবাদে ১৯.১ ওভারে রূপগঞ্জ গুটিয়ে যায় ১১১ রানে।

সংক্ষিপ্ততম এই ফরম্যাটে ৫ জন বাংলাদেশি বোলারের আছে হ্যাটট্রিকের কীর্তি। অর্থাৎ পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে এই রেকর্ডে নাম লেখালেন আলাউদ্দিন বাবু।

বাংলাদেশিদের মোট হ্যাটট্রিকের কীর্তি অবশ্য ৬টি। জাতীয় দলের তারকা পেসার আল-আমিন হোসেন একাই করেছেন দুটি হ্যাটট্রিক, তাও প্রথম দুইবার।

তাছাড়া বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে কুড়ি ওভারের ক্রিকেটে হ্যাটট্রিক করলেন এ ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার।

আর ডিপিএলের ইতিহাসে আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিকের অবস্থান তৃতীয়। টি-টোয়েন্টিতে বাংলাদেশ প্রথম হ্যাটট্রিক দেখেছিল ডিপিএলেই।

২০১৩ সালে আবাহনী লিমিটেডের বিপক্ষে হ্যাটট্রিক করেন আল-আমিন। এর দুই বছর পর ২০১৫ সালে সিলেট সুপার স্টার্সের হয়ে হ্যাটট্রিক করেন আল-আমিন।

২০১৯ সালে মানিক খান বিকেএসপির বিরুদ্ধে হ্যাটট্রিক করেন।

একনজরে টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের যত হ্যাটট্রিক

১. আল-আমিন হোসেন – প্রতিপক্ষ আবাহনী, ২০১৩
২. আল-আমিন হোসেন – প্রতিপক্ষ সিলেট সুপার স্টার্স, ২০১৫
৩. আলিস আল ইসলাম – প্রতিপক্ষ রংপুর রাইডার্স, ২০১৯
৪. মানিক খান – প্রতিপক্ষ বিকেএসপি, ২০১৯
৫. কামরুল ইসলাম রাব্বি – প্রতিপক্ষ রাজশাহী, ২০২০
৬. আলাউদ্দিন বাবু – প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ, ২০২১

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31