IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> ঝুঁকি না নিয়ে লর্ডস টেস্ট ড্র করল ইংল্যান্ড

ঝুঁকি না নিয়ে লর্ডস টেস্ট ড্র করল ইংল্যান্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : জয়ের লোভ সামলে কোনরকম ঝুঁকি না নিয়েই সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ড্র করেছে ইংল্যান্ড। রোববার (৬ জুন) শেষ দিনের খেলা ৫ ওভার বাকি থাকতেই ম্যাচটি ড্র ঘোষণা করেন অফিসিয়ালরা। তার আগে শেষ দুই সেশনে দারুণ দৃঢ়তা দেখিয়েছেন ইংলিশ ব্যাটসম্যানরা।

শনিবার (৫ জুন) চতুর্থ দিন শেষে ১৬৫ রানে এগিয়ে থেকে রোববার পঞ্চম দিনে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। দলীয় লিডকে কেন উইলিয়ামসনের দল নিয়ে যায় ২৭২ রানে। যদিও এ ইনিংসে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি সফরকারীরা।

২ উইকেটে ৬২ রান নিয়ে খেলতে নেমে ১০৭ রান যোগ করতেই হারিয়ে ফেলে আরও ৪টি উইকেট। যাতে ৬ উইকেটে ১৬৯ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে কিউইরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান আসে টম ল্যাথামের ব্যাট থেকে। এছাড়া ৩৩ রান করেন রস টেইলর।

প্রথম ইনিংসে চারটি উইকেট শিকার করা ইংল্যান্ডের অভিষিক্ত ও আলোচিত পেসার ওলিয়ে রবিনসন এই ইনিংসেও ২৬ রান দিয়ে শিকার করেন তিনটি উইকেট। যদিও ৮ বছর আগের এক বর্ণবাদী টুইটের কারণে তার ভবিষ্যৎ হয়ে পড়েছে অনিশ্চিত। এছাড়া স্টুয়ার্ট ব্রড, মার্ক উড ও জো রুট নেন একটি করে উইকেট।

এরপরে ৭৫ ওভারে ২৭৩ রানের লক্ষ্য বেঁধে দিলেও সে পথে হাঁটেনি স্বাগতিকরা। কোনরূপ ঝুঁকি না নিয়েই নিশ্চিত ড্রয়ের লক্ষ্যে খেলতে নেমে কোনও তাড়াহুড়া করেনি ইংল্যান্ড। যাতে শেষ পর্যন্ত ৭০ ওভার ব্যাট করে ৩টি উইকেট হারিয়ে ১৭০ রান জমা করে স্কোরে।

যদিও দলীয় ৫৬ রানের মধ্যে রোরি বার্নস ও জ্যাক ক্রোলিকে সাজঘরে ফিরিয়ে ইংলিশ ড্রেসিংরুমে ভীতি সঞ্চার করেছিলেন সাউদি-ওয়াগনররা। তবে ডম সিবলির অপরাজিত ৬০ রান, জো রুটের ৪০ ও ওলিয়ে পপের অপরাজিত ২০ রানের ইনিংসে চড়ে ম্যাচ ড্র করে স্বাগতিক দল।

২০৭টি বলের মোকাবেলায় ওই ৬০ রানের ইনিংস খেলেন সিবলি, যাতে চারের মার ছিল মাত্র তিনটি। ওয়াগনর ২টি ও সাউদি ১টি উইকেট লাভ করেন। প্রথম ইনিংসে ৪৩ রানের বিনিময়ে ৬টি উইকেট নিলেও অভিষেক টেস্টেই দ্বিশতক হাঁকিয়ে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখানো কিউই ব্যাটসম্যান ডেভন কনওয়ের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31