IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> ইতালিয়দের উপর ইংল্যান্ড সমর্থকদের হামলা

ইতালিয়দের উপর ইংল্যান্ড সমর্থকদের হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার দৌরাত্ম অনেকটাই থেমে গেছে ইউরোপে। সামাজিক বিধিনিষেধ সব শিথিল সেখানে। যে কারণে ইউরোর ফাইনাল দেখতে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল গ্যালারি।

আর যারা টিকিট পাননি। তারা রাস্তায় নেমেছিলেন ব্যানার, ফেস্টুন নিয়ে।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার রাত ১টায় গ্যালারিপূর্ণ দর্শক নিয়ে ইউরোর ফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড ও ইতালি।

টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে ইংল্যান্ডকে কাঁদিয়ে ৫৩ বছর পর ইউরো কাপের শিরোপা ঘরে নিয়ে গেল ইতালি।

ইংল্যান্ডের ফাইনাল নিশ্চিত হওয়ার পর থেকেই লন্ডনজুড়ে গত কয়েকদিন ধ্বনিত হয়েছে ‘ইটস কামিং হোম’। ফাইনালের দিনও হাজার হাজার থ্রি লায়ন্স সমর্থক মাঠের বাইরে দলকে সমর্থন দিয়েছে। তবে তাদের এ সমর্থন কলঙ্কিত করেছে ইংলিশ ফুটবলকে।

এদিন ইংল্যান্ডের সমর্থকদের মধ্যে অনেকেই ছিলেন মদ্যপ। যারা রাস্তায় ও ওয়েম্বলি স্টেডিয়ামের গেটগুলোতে তাণ্ডব চালিয়েছে।

ম্যাচের আগে মাঠের বাইরে সহিংসতায় জড়িয়েছেন ইংল্যান্ডের সমর্থকরা। টিকিট না থাকার পরেও মাঠে ঢুকতে জোরজবরদস্তি করেছে তারা। পুলিশের বাধায় পড়ে ক্ষেপে যায় ইংলিশরা। পুলিশকে হটিয়ে জোরপূর্বক স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করে। পরে সেটিও না পারলে বিয়ারের বোতল ছুড়ে মারেন পুলিশের ওপর।

এ সময় স্টেডিয়ামে কর্তৃপক্ষের অনুরোধে লন্ডন মেট্রোপলিটন পুলিশ মাঠে নামে। মদ্যপ ও বিশৃঙ্খল জনতাকে বাগে আনতে অনেক শ্রম দিতে হয়েছে বিশাল পুলিশ বাহিনীর।

পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।

শুধু ওয়েম্বলি স্টেডিয়ামের প্রবেশদ্বারেই নয়, মদ্যপ অবস্থায় স্টেডিয়ামের বাইরে বাসে তাণ্ডব চালিয়েছে অনেক সমর্থক।

এমনকি ইতালি থেকে ফাইনাল খেলা দেখতে আসা সমর্থকদের উপরেও চড়াও হন বেশকিছু উগ্র সমর্থক।

সেসব দৃশ্য প্রচারিত হয়েছে গণমাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায়।

যারা টিকিট পাননি তাদের জন্য বড় স্ক্রিনে খেলা উপভোগের সব ব্যবস্থাই করে রেখেছিল লন্ডন প্রশাসন।

স্টেডিয়ামের পাশেই লেস্টার স্কোয়ারে বানানো হয়েছিল ফ্যানজোন। আর সেই ফ্যানজোনে গিয়েও মদ্যপ সমর্থকরা তাণ্ডব চালিয়ে সব ভেঙে চূরমার করে। ধ্বংসস্তূপে পরিণত হয় ফ্যানজোন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31