IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজ
Home >> খেলা >> টপ নিউজ >> বার্সায় আরও ২ বছর মেসি?

বার্সায় আরও ২ বছর মেসি?

ধূমকেতু নিউজ ডেস্ক : কোপা আমেরিকা ও ইউরো শেষ হতে না হতেই ফের ক্লাব ফুটবল খেলায় নজর পড়েছে ফুটবলপ্রেমীদের। ফের মুখেমুখে শোনা যাচ্ছে বার্সা, রিয়া, লিভারপুল, ম্যানসিটি, জুভেন্টাসের গল্প।

তবে কোপা হোক আর ক্লাব ফুটবল হোক, ঘুরিয়ে পেঁচিয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে সেই মেসিই।

হবারই কথা। গত মাস ১ জুলাই থেকে ক্লাবহীন মেসি। ফ্রি এজেন্ট হয়ে ঘুরছেন। ঠিক ঘুরছেন বলা ঠিক নয়, তবে বার্সেলোনা এখনও আর্জেন্টাইন খুদেরাজের সঙ্গে চুক্তি করেনি।

এ নিয়ে ব্যাপক দুশ্চিনায় পড়ছে মেসি ও বার্সা সমর্থকরা। কারণ ফ্রি ট্রান্সফারে যে কোনো ক্লাবে যোগ দিতে পারেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

তবে স্প্যানিশ ও আর্জেন্টাইন মিডিয়ার খবর, নতুন চুক্তিতে সময় লাগলেও মেসি তার প্রিয় ক্লাব বার্সাতেই থাকছেন। তাও দুই বছরের জন্য! ছুটি শেষেই নাকি বার্সার সঙ্গে দুই বছরের নতুন চুক্তির আনুষ্ঠানিকতা সেরে ফেলবেন মেসি। কোপার কারণে চুক্তি নবায়নের ব্যাপারটি ঝুলে ছিল এতদিন।

গত জুন মাসের শেষদিক থেকেই ফুটবল ইস্পানাসহ ইউরোপীয় আরো কিছু গণমাধ্যমে এ খবর প্রকাশ হচ্ছে। যদিও খবরটির সত্যতা দিতে পারেনি কেউ।

তবে এমন খবরে হয়তো খুশিই হবেন বার্সেলোনা সমর্থকরা। নির্ভার থাকতে পারেন।

কিন্তু যে খবরে হতাশা কাটছে না বার্সা সমর্থকদের, আর্থিক দৈন্যদশায় পড়ে মেসির সঙ্গে চুক্তিতে যেতে পারছে না বার্সেলোনা।

একই কারণে মেম্ফিস ডিপাই, সের্হিও আগুয়েরো, এরিক গার্সিয়া ও এমারসনকে দলে টানার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েও এখন লা লিগায় নিজেদের খেলোয়াড় হিসেবে নিতে পারছে না ক্লাবটি।

কাতালান ক্লাবটি মেসিকে কিনতে খরচ যোগাড়ের জন্য সামুয়েল উমতিতি, মিরালেম পিয়ানিচ, ফিলিপ কুতিনহো ও আতোয়াঁ গ্রিজম্যানকে ছেড়ে দিতে চায়।

এদিকে জানা গেছে, বার্সার সঙ্গে যতদিন চুক্তি হবে না মেসির, ততোদিন ধরে তার প্রতিদিন ১০ লাখ টাকা করে ক্ষতি হবে।

স্প্যানিশ দৈনিক এল মুন্দোর বরাতে ইউরোপের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, বার্সার সঙ্গে কোনো চুক্তি না হওয়ার কারণে প্রতিদিন ১০ হাজার ইউরো করে হারাচ্ছেন মেসি। অর্থাৎ যা বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ পাঁচ হাজার টাকা!

এল মুন্দো জানিয়েছে, চুক্তি মোতাবেক প্রতি মৌসুমে বার্সেলোনা থেকে ১৩৮৯ লাখ ইউরো ঘরে নিয়ে ফেরেন ছয় বারের বেলন ডিঅরজয়ী।

সে হিসাবে গত ১ জুলাই থেকে প্রতিদিন ১০ হাজার ইউরো করে ক্ষতি হচ্ছে আর্জেন্টাইন সুপারস্টারের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31