IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> টি-টোয়েন্টি সিরিজে যারা আছেন

টি-টোয়েন্টি সিরিজে যারা আছেন

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রায় ৮ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে গিয়ে উড়ছে বাংলাদেশ দল।

একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ২২০ রানের বিশাল ব্যবধানে হারানোর পর ওয়ানডে সিরিজেও স্বাগতিকদের হোয়াটওয়াশ করল বাংলাদেশ।

এবার মিশন টি-টোয়েন্টি সিরিজ। ভেন্যু এক রেখে ৩টি টি-টোয়েন্টি ম্যাচের দিন এগিয়ে এসে সূচি নির্ধারণ করা হয়েছে।

যে কারণে ২৩ তারিখের বদলে আগামীকাল (২২ জুলাই) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ।

টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সফলতার পর এবার মাহমুদউল্লাহর পালা।

জিম্বাবুয়েকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের বিষয়টি মাহমুদউল্লাহর জন্য একটু বেশি চ্যালেঞ্জিং। কারণ এ লড়াইয়ে পূর্ণ শক্তির দল পাচ্ছেন না মাহমুদউল্লাহ।

হাঁটুর চোটের কারণে ওয়ানডে সিরিজ খেলে হারারে থেকে ঢাকার পথে বিমানে চেপেছেন তামিম। করোনাক্রান্ত বাবা-মার পাশে থাকতে টেস্ট ম্যাচের পর থেকেই দলে নেই মুশফিকুর রহিম। টি-টোয়েন্টিতেও থাকছেন না তিনি।

মাহমুদউল্লাহর ভরসা এখন ফর্মে ফেরা সাকিব ও লিটন। চোট সেরে শেষ ওয়ানডে খেলে ৩ উইকেট পাওয়া মোস্তাফিজুর রহমানকে বোলিং অস্ত্র হিসেবে পাচ্ছেন মাহমুদউল্লাহ। তাছাড়া মুশফিকের বদলে উইকেট সামলানো নুরুল হাসান সোহানও দুর্দান্ত খেলছেন।

এরপরও কুড়ি ওভারের এই ফরম্যাটে জিম্বাবুয়েকে খাটো করে দেখার সুযোগ নেই। কারণ হেড টু হেড পরিসংখ্যান অবশ্য ভালো বার্তা দিচ্ছে না। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ১০ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র তিনটি।

আর কয়েক মাস পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ টাইগারদের। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে পরিসংখ্যান অবশ্য ভালো বার্তা দিচ্ছে না। সবশেষ ১০ ম্যাচে বাংলাদেশের জয় মোটে তিনটি।

আর সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ঘরের মাঠে শক্তিশালী পাকিস্তানকে একটি ম্যাচে হারিয়েছে ব্রেন্ডন টেলরের দল।

এসব কথা মাথায় নিয়েই আগামীকাল মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে।

একনজরে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড :
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, নাঈম শেখ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, শামীম পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31