IMG-LOGO

শুক্রবার, ২৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটকমান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকেমারধরের অভিযোগ, মহাসড়ক অবরোধগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনারাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকেভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসকমহাদেবপুরে বিদ্যুৎপৃষ্টেগৃহবধূর মৃত্যুভেনেজুয়েলার ভূমিকম্পের ভয়াবহতা ছবিচীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের
Home >> খেলা >> টপ নিউজ >> বাভুমা-রিজা তাণ্ডবে হোয়াইটওয়াশ আয়ারল্যান্ড

বাভুমা-রিজা তাণ্ডবে হোয়াইটওয়াশ আয়ারল্যান্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার ভিত রীতিমত কাঁপিয়ে দিয়েছিল আয়ারল্যান্ড। তবে টি-টোয়েন্টিতে চিত্র পুরো উল্টো। প্রোটিয়াদের শক্তিমত্তার সামনে দাঁড়াতেই পারেনি আইরিশরা। ধারাবাহিকতা ধরে রেখে প্রথম দুই ম্যাচের মতো শেষ ম্যাচেও স্বাগতিকদের উড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ করে ছেড়েছে টেম্বা বাভুমার দল।

প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকা শনিবার বেলফাস্টে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৪৯ রানে পরাজিত করে। ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনিংয়ে তৃতীয় সর্বোচ্চ জুটি গড়েন টেম্বা বাভুমা ও রিজা হেন্ড্রিকস।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দুই অধিনায়ক বাভুমা ও ওপেনার রিজার ব্যাটে উড়ন্ত সূচনা পায় প্রোটিয়ারা। উদ্বোধনী জুটিতে দুজনে এনে দেন ১২৭ রান। যদিও এজন্য তাদের মোকাবেলা করতে হয়েছে ১৫.২ ওভার।

এসময়ে হেন্ড্রিকস ৪৮ বলের মোকাবেলায় ৭টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে ৬৯ রান করে আউট হন। আর ৫১ বলের মোকাবেলায় ৬টি চার ও ২টি ছক্কায় ক্যারিয়ার সেরা ৭২ রানের ইনিংস খেলা বাভুমা আউট হন ১৮তম ওভারের পঞ্চম বলে গিয়ে। শেষদিকে ১৭ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলেন ডেভিড মিলার।

যাতে নির্ধারিত ২০ ওভারে শেষে ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ১৮৯ রান। যে লক্ষ্যে খেলতে নেমে আইরিশরা উইকেট হারিয়ে ফেলে দ্বিতীয় ওভারেই। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় দলটি চাপে পড়ে যায়।

শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় ১৪০ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান আসে অধিনায়ক অ্যান্ডি বালবির্নির ব্যাট থেকে। এছাড়া ২২ রান করেন ক্রেইগ ইয়ং। প্রোটিয়াদের পক্ষে জর্জ লিন্ডে, লিজাড উইলিয়ামস ও উইয়ান মুল্ডার দুটি করে উইকেট শিকার করেন। টেম্বা বাভুমা ম্যাচ সেরা এবং ডেভিড মিলার সিরিজ সেরা নির্বাচিত হন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031