IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> বিশ্বাসঘাতকতার শিকার মেসি

বিশ্বাসঘাতকতার শিকার মেসি

ধূমকেতু নিউজ ডেস্ক : লিওনেল মেসি মনে করেন তিনি বার্সেলোনার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন।

বার্সেলোনার বর্তমান সভাপতি জুয়ান লাপোর্তা নির্বাচনী প্রচারণার শুরু থেকে বলে আসছিলেন, তিনি লিওনেল মেসিকে ক্লাবে রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি বলেছিলেন, আমিই একমাত্র লোক যে এই কাজ সফলভাবে করতে পারব।

তবে সভাপতি হওয়ার পর লাপোর্তা ক্লাবের ঋণের পরিমাণ জেনে অবাক হয়েছিলেন। তার ধারণা ছিল ২০০ মিলিয়ন ইউরোর মতো ঋণ হতে পারে, কিন্তু আসলে ঋণ ছিল ৫০০ মিলিয়ন ইউরো।

দেড় মাস আগে মেসি ও লাপোর্তা একসঙ্গে ডিনারে গিয়েছিলেন। সেই ডিনারে লাপোর্তা একটা ধারণা পান কীভাবে মেসিকে বার্সেলোনায় রাখা যায়।

মেসিকে বার্সেলোনায় রাখতে দুটি ভিন্ন চুক্তিপত্র তৈরি করান লাপোর্তা। একটি দুই বছরের, আরেকটি পাঁচ বছরের। দুই পক্ষই পাঁচ বছরের চুক্তির বিষয়ে একমত হয়। বার্সার ধারণা ছিল লা লিগা কর্তৃপক্ষ নিশ্চিতভাবে এ চুক্তি অনুমোদন দেবে।

ওই ডিনারের দুই-তিন দিন পরই লা লিগার প্রধান হাভিয়ের তেবাসের সঙ্গে দেখা করেন লাপোর্তা। তেবাস লাপোর্তাকে বলেন- মেসির সঙ্গে তাদের চুক্তিকে তারা অনুমোদন দিতে পারেন, কিন্তু এক্ষেত্রে সিভিসি নামের একটা প্রাইভেট ইক্যুইটি গ্রুপের সাহায্য লাগতে পারে।

এই সিভিসি সম্প্রতি একটা চুক্তির বিষয়ে সম্মত হয়েছে, যার আওতায় তারা লা লিগায় ২৭০ কোটি ইউরো বিনিয়োগ করবে। বিনিময়ে তারা পাবে এর ১০ শতাংশ আর বিনিয়োগ করা অর্থের ৯০ শতাংশ পাবে ক্লাবগুলো।

কিন্তু সমস্যা হয়ে যখন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এই সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে মত দেয়। এই চুক্তিতে একমত হলে ক্লাবে অনেক অর্থ আসতো এবং ১৫ শতাংশ বা প্রায় ৪০ মিলিয়ন ইউরো খেলোয়াড়দের বেতন বাবদ পরিশোধ করা যেত।

লাপোর্তা জানতেন এই চুক্তিতে সই করলেই লিওনেল মেসিকে বার্সেলোনায় রাখা সম্ভব। এজন্য তিনি তেবাসের কাছে তার আগ্রহের কথাও প্রকাশ করেন। লাপোর্তা বার্সেলোনার নতুন নির্বাহী প্রধান ফেরান রেভারটারের সঙ্গে একমত হন যে, এটা ক্লাবের স্বার্থের জন্য খুব ভালো কিছু হবে না।

এরপর রেভারটার লাপোর্তাকে কিছু সংখ্যা দিয়ে চমকে দেন, যা শুনে নতুন সভাপতির মেজাজ খারাপ হয়ে যায়। মেসির বেতনসহ খেলোয়াড়দের বেতন দাঁড়ায় ক্লাবের মোট আয়ের ১১০ শতাংশ, আর মেসির বেতন ছাড়া সেটা হয় ৯৫ শতাংশ। তখন মেসিকে বার্সেলোনায় রাখার বিষয়টি পুরো অসম্ভব হয়ে যায়।

লাপোর্তা স্বীকার করেছেন যে, মঙ্গলবারই তিনি মেসির সঙ্গে নতুন চুক্তি না করার ব্যাপারে সিদ্ধান্ত নেন। দুই দিন পর বিষয়টি মেসিকে জানিয়ে দেন।

মেসির সঙ্গে চুক্তি না হওয়ার জন্য লাপোর্তা অবশ্য লা লিগার আইনকানুনের কঠোরতাকে দায়ী করেছেন। একই সঙ্গে সিভিসির প্রস্তাবিত বিনিয়োগ পরিকল্পনাটি বার্সেলোনার স্বার্থের অনুকূলে ছিল না বলে জানান।

তবে একটি সূত্রে জানা যায়, বার্সেলোনা আসলে লিওনেল মেসিকে ক্লাবে রাখার জন্য তেমন কোনো চেষ্টাই করেনি।

সেটা আরও স্পষ্ট হয় বার্সেলোনার সাবেক পরিচালক জমি লোপিসের কথায়। তিনি পদত্যাগের পর জানিয়েছেন, আমি স্বাধীনভাবে কথা বলতে না পারায় পদত্যাগ করেছি। মেসি বলেছে তারা যা যা করতে পারত তার সবকিছু তারা করেনি।

মেসির বার্সেলোনা ছাড়ার ঘোষণার দিনে লাপোর্তাকে বার্সেলোনা শহরের সেরা এক রেস্তোরাঁয় রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আর জুভেন্টাসের আন্দ্রেয়া অ্যাগনেলির সঙ্গে দেখা যায়।

লোপিস বলেছেন, লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে যখন পিএসজিতে চলে যাওয়ার ঘোষণা দিচ্ছেন তখন লাপোর্তা কেন রিয়াল মাদ্রিদের সভাপতির সঙ্গে খাবারে ব্যস্ত।

বার্সেলোনার আর্থিক অবস্থা খারাপ তা ঠিক আছে। কিন্তু মেসি ছুটি থেকে ফিরে জানতে পারেন ক্লাব ছেড়ে চলে যেতে তার শুধু সইটাই করা বাকি আছে। আর এ কারণেই বেশি কষ্ট পান মেসি। তিনি অনুভব করেন, যে ক্লাবকে এত কিছু দিলেন, সেই ক্লাবই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বার্সেলোনা তাকে আগের বেতনের চেয়ে ৫০ শতাংশ কম দেওয়ার যে প্রস্তাব করেছিল, মেসি তাও গ্রহণ করেছিলেন। এমনকি কোন ধরনের দর কষাকষিও করেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31