IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> রশিদদের পাক সিরিজ স্থগিত

রশিদদের পাক সিরিজ স্থগিত

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও ক্রিকেটারদের মানসিক অবস্থার কথা মাথায় রেখে স্থগিত করে দেওয়া হল তাদের পাকিস্তান সিরিজ।

২০২৩ সালের বিশ্বকাপের বাছাইপর্বের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা আফগানিস্তানের।

সিরিজটি নিরপেক্ষ ভেন্যু শ্রীলংকায় হওয়ার কথা ছিল। কিন্তু শ্রীলংকায় করোনার কারণে ৩০ আগস্ট পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে। যে কারণে সিরিজটি শ্রীলংকায় আয়োজন সম্ভব নয়।

তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর সিরিজটি নিয়ে নতুন করে শঙ্কা দেখা দেয়। এমন শঙ্কার মধ্যেই সোমবার জানা যায়, পাক-আফগান সিরিজের ভেন্যু শ্রীলংকা থেকে সরিয়ে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে।

কিন্তু আজ মঙ্গলবার আবার জানা গেল রশিদদের পাক সিরিজ স্থগিত করা হয়েছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ সিনওয়ারি বলেন, ক্রিকেটারদের মানসিক অবস্থার কথা মাথায় রেখে সিরিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। দু’পক্ষের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও আফগানিস্তানের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে বলে দাবি হামিদের। তাদের এই সিদ্ধান্ত আইসিসি-কেও জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

হামিদ বলেন, সোমবার সন্ধ্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় আমরা সিরিজ স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিলাম। আগামী বছর আমরা এই সিরিজ খেলার কথা জানিয়েছি। পাকিস্তান ক্রিকেট বোর্ডও সম্মতি জানিয়েছে। আইসিসি-কেও আমরা জানিয়েছি ২০২৩ বিশ্বকাপের আগেই আমরা এই সিরিজ খেলব।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা জাকির খান বলেন, আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। খেলার ইচ্ছে থাকলেও পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের পিছিয়ে আসতে হচ্ছে। পরের বছর আমরা এই সিরিজ খেলব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31